চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালে শিক্ষা খাতের অনিশ্চিত যাত্রা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:04 অপরাহ্ন 27, আগস্ট 2020
in সম্পাদকীয়
A A
বিক্রয় হোটেল হাউসের জন্য বিক্রয় বিজ্ঞাপন বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে সারাবিশ্বজুড়ে যেসকল খাত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারমধ্যে প্রথম সারিতে অবস্থান করছে শিক্ষা। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষার্থী সবার এর সরাসরি ভুক্তভোগী। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশও এর বাইরে না।

করোনাভাইরাস মহামারীর কারণে সৃষ্ট পরিস্থিতিতে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর আগে করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবছর পিইসি পরীক্ষা হবে না বলে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

করোনাভাইরাসের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় মন্ত্রণালয়। পরে বিভিন্ন দফায় ছুটি বাড়ানো হয়েছে।

গণমাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের করুণচিত্র উঠে এসেছে নানা সময়ে। স্কুল-কলেজ বিক্রি করা, একেবারে বন্ধ ঘোষণাসহ নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে বেসরকারি ও প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সরকারি ও নামকরা স্কুলগুলো অনলাইন শিক্ষা কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক সহায়তার মাধ্যমে এখনও টিকে আছে।

তবে সবচেয়ে ক্ষতিকর ও ভয়ের বিষয় হচ্ছে, শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠ্যাভাস। গত এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল, তা থমকে গেছে। পিইসি পরীক্ষা বাতিল হয়েছে। এসএসসি পাশ করে কলেজ ভর্তির প্রক্রিয়ার মধ্যে আছে বিরাট সংখ্যার শিক্ষার্থী। সবাই এক অনিশ্চিত যাত্রার মধ্যে দিয়ে যাচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশে সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সংবাদে দেশের নীতি নির্ধারক ও অভিভাবক মহল নড়েচড়ে বসেছে। কিন্তু সবার মনেই রয়েছে করোনার ভয় আর স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক প্রস্তুতির বিষয়টি। শিক্ষা প্রতিষ্ঠান খুললে কী হবে, খুললেও শিক্ষার্থীদের অভিভাবকরা পাঠাবেন কিনা, এইসব আলোচনায় সরব সামাজিক মাধ্যম।

প্রেক্ষাপট যাইহোক, শিক্ষা খাতের জন্য যে বর্তমান পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে তাতে কোনো সন্দেহ নেই। জীবন বাঁচলে শিক্ষা নেয়া যাবে, সবাই এমন অবস্থানেই দাঁড়িয়ে আছে বলে আমাদের মনে হচ্ছে। পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঝুঁকির মুখে থাকা শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব রক্ষায় কার্যকর মনোযোগ দেবেন, আর শিক্ষার্থীদের বিষয়েও সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমাদের আশাবাদ।

Tags: করোনাকরোনাভাইরাসশিক্ষা খাতসম্পাদকীয়
Previous Post

আরেক হত্যা মামলায় ওসি প্রদীপসহ আসামি ১২

Next Post

ম্যাকেঞ্জির দেখানো পথে হাঁটছেন আফিফ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার আফিফ মাঠে প্রস্তুত, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাকেঞ্জির দেখানো পথে হাঁটছেন আফিফ

বাংলাদেশে পোশাক শ্রমিকদের জন্য করুণ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় পোশাক শ্রমিকদের টিকে থাকার করুণ সংগ্রাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT