চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম পেসার হিসেবে টেস্টে ৬০০ উইকেটে অ্যান্ডারসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 অপরাহ্ন 25, আগস্ট 2020
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি দুই সেশন অপেক্ষায় রাখল। সেটি বিলম্ব মাত্র। পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের শেষদিনে তৃতীয় সেশনে খেলা গড়াতেই ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন জেমস অ্যান্ডারসন। সাদা পোশাকের রেকর্ডে প্রথম পেসার হিসেবে টেস্ট ৬০০তম শিকারের মাইলফলকে পা রেখেছেন ইংলিশ পেসার। আগে তিনজন স্পিনারের আছে ছোট্ট এলিট ক্লাবে নাম লেখানোর কীর্তি।

সাউদাম্পটন টেস্টের পঞ্চম দিনে মঙ্গলবার ছয়শ ক্লাবের মাইলফলক থেকে এককদম দূরে দাঁড়িয়ে মাঠে নামেন অ্যান্ডারসন। শেষ বিকেলে যখন খেলা শুরু হল, বল হাতে পেয়েই ডানহাতি ডেলিভারিতে আজহার আলিকে জো রুটের তালুবন্দি করে ইতিহাস লিখে ফেলেন ৩৮ বছর বয়সী ইংলিশম্যান।

টেস্টে ছয়শ উইকেটের ক্লাবে নাম লেখাতে ১৫৬ ম্যাচ ও ২১৮ ইনিংস লাগল অ্যান্ডারসনের। সাউদাম্পটনে নেমেছিলেন পাশে ৫৯৩ উইকেট নিয়ে। প্রথম ইনিংসে শিকার করেন ৫ উইকেট। চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নিয়ে শেষ করেন। পঞ্চম দিনে বৃষ্টির বাগড়া শেষে মাঠে নেমেই বাজিমাত।

সাদা পোশাকের ইতিহাসে মাত্র চতুর্থ বোলার হিসেবে ছয়শ উইকেটের মাইলফলকে নাম লেখালেন অ্যান্ডারসন। শীর্ষের তিনজনই স্পিনার। শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ধরাছোঁয়ার বাইরে যেয়ে অবসরে গেছেন ৮০০ উইকেট নিয়ে, অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার শেন ওয়ার্নের নামের পাশে ৭০৮ উইকেট ও ভারতের সাবেক অনিল কুম্বলের শিকার ৬১৯ উইকেট।

অ্যান্ডারসনের পরে তিনজন পেসারের আছে পাঁচশ পেরোনোর অভিজ্ঞতা। অজিদের সাবেক গ্লেন ম্যাকগ্রা ৫৬৩ শিকার রেখে থেমেছেন, উইন্ডিজের কোর্টনি ওয়ালশ ৫১৯ উইকেটে ক্যারিয়ার শেষ করেন। আরেকজন এই টেস্টেই খেলছেন, জিমির সতীর্থ, টেস্ট ইতিহাসের সপ্তম বোলার হিসেবে কদিন আগেই ৫০০ উইকেটের এলিট ক্লাবে নাম লেখানো স্টুয়ার্ট ব্রড। ৩৪ বছর বয়সী ইংলিশ পেসারের পাশে এখন ৫১৪ উইকেট।

Tags: অ্যান্ডারসনলিড স্পোর্টস
Previous Post

স্কুল এখন মুরগীর খামার!

Next Post

ফুলবাড়ী ট্র্যাজেডি: আবারও রক্ত দিতে চান পঙ্গু বাবুল রায়

Next Post
পঙ্গু বাবুল রায় রক্ত দিতে চান, ফুলবাড়ী ট্র্যাজেডির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুলবাড়ী ট্র্যাজেডি: আবারও রক্ত দিতে চান পঙ্গু বাবুল রায়

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রী-সন্তান হত্যা: দুই দশক জেল খেটে সর্বোচ্চ আদালতে জাহিদের মুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT