চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এন্ড্রু কিশোরকে নিয়ে ভুয়া খবরের ছড়াছড়ি, মুখ খুললেন স্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 24, আগস্ট 2020
in বিনোদন
A A

জুলাই মাসের ৬ তারিখ মারা গেছেন কিংবদন্তী শিল্পী এন্ড্রু কিশোর। মৃত্যুর দেড় মাস গত হতে না হতেই তাকে নিয়ে মিথ্যে খবরের ছড়াছড়ি। এমন অভিযোগ এনেই মুখ খুললেন তার স্ত্রী লিপিকা।

রবিবার রাতে এন্ড্রু কিশোরের অফিশিয়াল ফেসবুক থেকে লিপিকা জানান, ভেবেছিলাম আর কিছু লিখবো না। কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর দেখে না লিখে থাকতে পারলাম না। কিশোর বেঁচে থাকতে যারা কিছু বলার সাহস পায়নি আজ তারা অবলীলায় যা ইচ্ছা তাই বলছে। যাদেরকে কিশোর স্নেহ করত বা শ্রদ্ধা করত, তারা কি সুন্দর বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলেছে বা লিখেছে। যেমন ১. আগের দিন কফিন বানাতে বললো ২. মায়ের পাশে সমাধি হতে চাই ৩. বাকরুদ্ধ হয়ে গিয়েছিল ৪. মুক্তিযোদ্ধাদের গান শোনাত ইত্যাদি ইত্যাদি।

বিরক্তি প্রকাশ করে কিংবদন্তী শিল্পীর এই স্ত্রী আরো বলেন, ইউটিউবে তো ভুয়া খবরের ছড়াছড়ি। বিয়ে, ছেলে, মেয়ে, বাড়ি, গাড়ি, টাকা, সম্পত্তি নিয়ে মনগড়া গল্পের খবর আর ভিডিওর প্রতিযোগিতা চলছে যেন। খুব অবাক হয়েছি। মিথ্যা খবর বানিয়ে কার কী লাভ হচ্ছে ঠিক বুঝতে পারছি না। অর্থনৈতিকভাবে লাভবান নাকি সামাজিকভাবে লাভবান- ঠিক জানি না।

তিনি বলেন, কিশোরের কোন ছাত্র বা শিষ্য ছিল না। কিন্তু হঠাৎ করে একজন নিজেকে শিষ্য বলে প্রচার করতে লাগলো। কিশোর ফোন করে তাকে বকা দিয়েছিল এবং বলেছিল কথাটা না লিখতে, কিন্তু সে সেটা শোনেনি। কিশোর খুবই কষ্ট পেয়েছিল এবং অসন্তষ্ট ছিল। সে নিজেকে শিষ্য পরিচয় দিয়ে প্রতিনিয়ত ইউটিউবে ভুয়া ভিডিও ক্লিপ আর খবর দিয়ে চলেছে।

লিপিকা কথা বলেন এন্ড্রু কিশোরের চিকিৎসার খরচ নিয়েও। তিনি বলেন, সিঙ্গাপুরে কিশোরের চিকিৎসা খরচ হয়েছিল প্রায় পৌনে তিন কোটি টাকা। যার ২৪ ভাগ দিয়েছিল বাংলাদেশ সরকার, ৩২ ভাগ আমাদের পরিবারবর্গ ও আত্মীয়স্বজন, আর সবচেয়ে বেশি ৪৪ ভাগ দিয়েছিল দেশে ও বিদেশের অগনিত শিল্পী, ভক্ত, অনুরাগী! যারা অন্তর থেকে চেয়েছিল কিশোর সুস্থ হয়ে দেশে ফিরে আসুক।

মানুষের এমন ভালোবাসায় এন্ড্রু কিশোর উচ্ছ্বসিত ছিলো বলেও জানান লিপিকা। তিনি বলেন, কিশোরের একটা বড় আত্মতৃপ্তি ছিল, সে আমাকে বলেছিল, আমি এত অসুস্থ না হলে কোনদিন বুঝতেই পারতাম না যে, মানুষ আমাকে এত ভালোবাসে। আমার জন্য এভাবে দুইহাত বাড়িয়ে দিবে এবং সে দেশে ফিরে সবাইকে কৃতজ্ঞতা জানাবে বলে অনেক কিছু ভেবে রেখেছিল। ভাবনা গুলো ভাবনাই থেকে গেল।

শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে এন্ড্রু কিশোর অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে নন-হজকিন লিম্ফোমা নামের ব্লাড ক্যানসার ধরা পড়ে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। কয়েক মাস ধরে সেখানে তার চিকিৎসা চলে। সেখানে চিকিৎসা শুরুর কয়েক মাস তার অবস্থা কিছু ভালো হলেও শেষ দিকে এসে আবার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে করোনার এই সংকট সময়ের মধ্যেই গেল জুন মাসের ১১ তারিখ ঢাকায় ফেরেন তিনি। এরপর ২০ জুন থেকে বোন শিখা বিশ্বাসের সঙ্গে জন্মস্থান রাজশাহীতে থাকতে শুরু করেন এন্ড্রু কিশোর। সেখানেই তার মৃত্যু হয়।

Tags: এন্ড্রু কিশোরগানভুয়া খবরলিড বিনোদনসংগীত
Previous Post

করোনাভাইরাস: লকডাউন হচ্ছে যবিপ্রবি’র প্রশাসনিক ভবন

Next Post

করোনামুক্ত দেশগুলো কতটা লাভবান?

Next Post
করোনাভাইরাসের ভাইরাসের ছবি, সংক্রমণের চিহ্নিত উপায়. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনামুক্ত দেশগুলো কতটা লাভবান?

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৪৮৫, মৃত ৪২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT