চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতি মৃত্যুর তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:53 অপরাহ্ন 24, আগস্ট 2020
in - সেমি লিড, আদালত
A A
গাইবান্ধা জেলা আদালত ভবনের সামনে প্রতীকী চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ১৯ বছরে চট্টগ্রামের বনাঞ্চলে মারা যাওয়া বেশকিছু হাতির মৃত্যুর কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট  করেছেন। রিটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রধান বন সংরক্ষকসহ চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষককে বিবাদী করা হয়েছে।

রিটের বিষয়ে আইনজীবী মনোজ কুমার ভৌমিক গণমাধ্যমকে বলেন, ‘চা বাগান রক্ষার জন্য দেয়া বেড়ার বিদ্যুতের তারে জড়িয়ে, গুলিতে এবং নানা অসুখ-বিসুখে গত ১৯ বছরে ১০৬টি হাতি মারা গেছে বলে রোববার ইংরেজি দৈনিক ডেইলি স্টারের এক প্রতিবেদনে এসেছে। যার মধ্যে ২২টি হাতি মারা গেছে বার্ধক্যজনিত জটিলতায়। তবে দুঃখজনক বিষয় হল, ২২টি হাতির বাইরে এতগুলো হাতির মৃত্যুর বিষয়ে কোনো তদন্ত হয় নাই। কেবল দুইটি হাতির মৃত্যু নিয়ে মামলা হয়েছে। তাই তদন্ত না হওয়া বাকি ৮৪টি হাতির মৃত্যুর কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। এবং ৮৪টি হাতির মৃত্যুতে সংশ্লিষ্টদের অবহেলার বিষয়টি চ্যালেঞ্জ করা হয়েছে এই রিট আবেদনে।’

‘এ্যালিফেন্ট পচিং, কিলিংস: সুইপট আনডার দ্য রাগ’ শিরোনামে রোববার ডেইলি স্টারে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে বন বিভাগের দেয়া তথ্য উল্লেখ করে বলা হয়েছে, ‘চট্টগ্রাম ফরেস্ট সার্কেলে গত ১৯ বছরে ১০৬টি হাতি মারা গেছে। যার মধ্যে দুর্ঘটনায় ৩২টি, অসুস্থ হয়ে ২৯টি, ২২টি বার্ধক্যজনিত জটিলতায়, বিদ্যুতায়িত হয়ে ১৫টি এবং আটটি গুলিতে মারা গেছে।’

Tags: রিটহাতি
Previous Post

এ ধরণের ঘটনা মোটেও কাম্য নয়

Next Post

৪০০ মিলিয়ন ইউরোর কোনো দোষ দেখছেন না কোচ

Next Post
প্যারিস সেন্ট জার্মেইর দুই ফুটবল খেলোয়াড় মাঠে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪০০ মিলিয়ন ইউরোর কোনো দোষ দেখছেন না কোচ

Three young adults wearing sunglasses and smiling outdoors in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ধ হয়ে যেতে পারে এক পর্দার হলগুলো: আশা না হারানোর পরামর্শ তারকাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT