চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপ রাজার সিংহাসনে ফিরল বায়ার্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 পূর্বাহ্ন 24, আগস্ট 2020
in ফুটবল, স্পোর্টস
A A
বায়ার্ন মিউনিখ ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে, খেলোয়াড়রা উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার-এমবাপেদের পিএসজিকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে ষষ্ঠবারের মতো ইউরোপসেরার মুকুট জিতেছে বায়ার্ন মিউনিখ। একমাত্র গোলটি করেন কিংসলে কোম্যান।

এ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার পথে নিজেদের ১১ ম্যাচের সবকটিতে জিতে ইতিহাসের প্রথম দল হিসেবে অনন্য এক রেকর্ডও গড়ল বাভারিয়ানরা। তাদের আগে যে সব ম্যাচে জেতেনি কোনো দলই।

জার্মান ঘরোয়া লিগ বুন্দেসলিগা, জার্মান কাপ জয়ের পর এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও জয়, বায়ার্ন মৌসুমের তিন বড় শিরোপার সম্মিলিত ট্রেবল জিতল। নিজেদের ক্লাব ইতিহাসে দ্বিতীয়বার এমন অর্জন, ২০১৩ সালেও একই কীর্তি গড়েছিল তারা। আর কেবল বার্সেলোনারই আছে একাধিকবার ট্রেবল জয়ের রেকর্ড।

পর্তুগালের লিসবনে রোববার রাতে ফাইনালের মঞ্চে প্রতিযোগিতায় লাগাতার ৩৪ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়ানোর ইতিহাস সঙ্গী করে নেমেছিল পিএসজি। আর বায়ার্ন এবছর কোনো ম্যাচে না হারার আত্মবিশ্বাস সঙ্গী করেছিল।

প্রথমার্ধে সুযোগ তৈরি করেছে দুদলই। কিন্তু জালে বল জড়াতে পারেনি বায়ার্ন বা পিএসজির কেউই। এমবাপ-নেইমার জুটি বায়ার্ন গোলরক্ষক নয়ারের দেয়ালে প্রতিহত হয়েছেন। উড়তে থাকা রবার্ট লেভানডোভস্কির শট পোস্ট দুর্ভাগ্যে বাধা পড়েছে।

সেমিতে আলো ছড়ানো ডি মারিয়া সুযোগ হাতছাড়া করেছেন। আসরের সর্বোচ্চ গোলদাতা, ১৫ গোল করা লেভানডোভস্কি পিএসজির গোলরক্ষক কেইলর নাভাসের গ্লাভসে বল তুলে দিয়েছেন সুযোগ পেয়েও। গোলশূন্যই কাটে প্রথমার্ধ।

মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৫৯ মিনিটে লিড নেয় বায়ার্ন। জসুয়া কিমিচের বাড়ানো বলে জাল খুঁজে নেন কোম্যান। জার্মান ক্লাবটির যেটি ৫০০তম গোল চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। যে ইতিহাসের ছোট্ট ক্লাবে নাম আছে কেবল রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার। ওই এক গোলেই শিরোপার হাসিতে মাঠ ছাড়ে হান্স ফ্লিকের শিষ্যরা।

Tags: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগনেইমারফাইনালবায়ার্ন-পিএসজিলিড স্পোর্টসলেভানডোভস্কি
Previous Post

টুইটার থেকে বিদায় নিলেন বলিউডের যেসকল তারকা

Next Post

বার্সায় থাকলে অনেকবার চ্যাম্পিয়ন্স লিগ জিততেন নেইমার!

Next Post
নেইমার বার্সায় থাকলে চ্যাম্পিয়ন্স লিগ জিততেন বলে ধারণা. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সায় থাকলে অনেকবার চ্যাম্পিয়ন্স লিগ জিততেন নেইমার!

বিশ্বজুড়ে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরছেন মানুষ, স্বাস্থ্যকর্মীরা পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ ১ কোটি ৬০ লাখের বেশি মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT