চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬০ বছরের বাবু!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 22, আগস্ট 2020
in বিনোদন
A A
বাবু ৬০ বছর বয়সে এক অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটক ও চলচ্চিত্রে সমান যাতায়াত তার। নিয়মিত ছোট পর্দায় দেখা গেলেও আহা!, স্বপ্নডানায়, দারুচিনি দ্বীপ, মেড ইন বাংলাদেশ, মনপুরা, অজ্ঞাতনামা ও হালদার মতো ছবিতে তার অভিনয় স্মরণীয় হয়ে থাকবে বাঙালি দর্শকের মনে!  এই বয়সে এখনো যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারা অভিনেতার নাম ফজলুর রহমান বাবু।

শনিবার (২২ আগস্ট) এই অভিনেতার ৬০ বছর পূর্ণ হলো। জন্মদিনের এই বিশেষ দিন উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভক্ত অনুরাগী আর সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন দর্শক নন্দিত এই অভিনেতা।

এদিন দুপুরে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা হয় ‘অজ্ঞাতনামা’ খ্যাত এই তুখোড় অভিনেতার। জানালেন, প্রতিবছরই এই দিনটিতে যেসব ভক্ত অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। বললেন, আমরা তো মানুষের জন্যই কাজ করি, তারা যদি আমাদের কাজ পছন্দ করে আনন্দিত হন- মনে রাখেন তাতেই আমাদের সার্থকতা।

জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে এই অভিনেতা বলেন, করোনাকালে তো ঠিক মতো বের হওয়ারই সুযোগ নেই। শুরু থেকে সুরক্ষার কথা ভেবে কাজও করিনি। খুব জরুরী কয়েকটা কাজের শুটিংয়ে অংশ নিয়েছি। তবে আজকের দিনে পরিবারকে নিয়ে বাইরে ঘুরতে বের হবো। সবাই একসঙ্গে বাইরে খাওয়ার পরিকল্পনা আছে।

একফাঁকে গুণী এই অভিনেতা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।

এদিকে ফজলুর রহমান বাবুর জন্মদিনটি নিয়ে অনেক ভক্ত অনুরাগীদের মধ্যে আছে বিভ্রান্তি। গুগল সার্চে এই অভিনেতার জন্ম তারিখ দেখায় ১৪ জুলাই ১৯৬০, এবং উইকিপিডিয়াতে আছে ২২ আগস্ট ১৯৬০! অনেকে জুলাই মাসেও এই অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

বিভ্রান্তি দূর করে এরআগে বাবু জানিয়েছিলেন, আমার জন্মদিন ১৪ জুলাই নয়। আমার অফিশিয়াল জন্ম তারিখ হচ্ছে ২২ আগস্ট ১৯৬০। উইকিপিডিয়াতে আমার জন্ম তারিখ ঠিক আছে, কিন্তু গুগলে আমার জন্ম তারিখটা কীভাবে যেন ১৪ জুলাই লেখা। এটা আমি বহুদিন আগে থেকে দেখছি। গুগল ও উইকিতে-দুই জায়গাতে দুই ধরনের তারিখ থাকায় মানুষের মধ্যে বিভ্রান্তি হচ্ছে।

করোনাকালে নাটকে এই অভিনেতা দেখা না গেলেও মুক্তির প্রতীক্ষায় আছে তার পাপ-পুণ্য, বিশ্বসুন্দরী, নোনা জলের কাব্য, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির মতো আরো কয়েকটি চলচ্চিত্র। এছাড়া চুক্তিবদ্ধ হওয়া ছবির মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে শ্যাম বেনেগালের ছবি সহ কলকাতার সাথে আরো দুটো ছবি, শিশু একাডেমির একটা ছবি ‘উড়াল’, মীর সাব্বিরের পরিচালনায় সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘রাত জাগা ফুল’।

Tags: অজ্ঞাতনামাআহাদারুচিনি দ্বীপফজলুর রহমান বাবুমনপুরামেড ইন বাংলাদেশলিড বিনোদনস্বপ্নডানায়হালদা
Previous Post

ভাদ্রমাসের বৃষ্টি অব্যাহত থাকবে আরও কিছুদিন

Next Post

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২২৬৫, মৃত্যু ৪৬

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২২৬৫, মৃত্যু ৪৬

তাপসী রকেটের চরিত্রে দৌড়াচ্ছেন, পেছনে মরুভূমি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

'রেশমী রকেট' নিয়ে নতুন তথ্য দিলেন তাপসী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT