চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২২৬৫, মৃত্যু ৪৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 22, আগস্ট 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ১৬৮তম দিনে নতুন করে ২ হাজার ২৬৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪৬ জন মারা গেছেন। এসময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫২ জন।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে ১০ হাজার ৫৯৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩৫৬টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৪ লাখ ৩১ হাজার ৮৫৫টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৫ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নমুনা পরীক্ষায় আরও ২ হাজার ২৬৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন। মোট সংক্রমণের শনাক্তের হার ২০ দশমিক ৪৪ শতাংশ। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯০৭ এ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।বাংলাদেশে করোনাভাইরাসে নতুন শনাক্ত ও মৃত্যুর তথ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নতন করে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৫২ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ৪৬ জনের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১০ জন মহিলা। মৃতদের মধ্যে হাসপাতালে ৪৫ জন ও বাড়িতে ১ জন মারা গেছেন।

এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ৮২ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৮২৫ জন।

মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ৩৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

বাংলাদেশে করোনাভাইরাসের নতুন শনাক্ত ও মৃত্যুর তথ্য. Channel i News - চ্যানেল আই নিউজ বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৮ জন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে দুই জন, সিলেট বিভাগে দুই জন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৪৫ জন এবং একজন বাড়িতে মৃত্যুবরণ করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৫৫০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ৬২০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ২২৫ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪৫ হাজার ৫৪৬ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৬৬ হাজার ১৬৬ জনকে।

প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে এক হাজার ২১৯ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন এক হাজার ৬৮৫ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ২৬ হাজার ১৩৭ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৪০০ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫৩ হাজার ২৬৩ জন।বাংলাদেশের বিভিন্ন জেলার করোনাভাইরাস সংক্রমণের তথ্যের মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে বিভিন্ন মেয়াদে ছুটি বাড়িয়ে সর্বশেষ ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দেশের ইতিহাসের দীর্ঘ এ ছুটির পর স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে থেকে অফিস-আদালত খোলা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চালু হয়েছে গণপরিবহনও।

Tags: করোনাভাইরাসনতুন শনাক্তের সংখ্যাস্বাস্থ্য অধিদপ্তর
Previous Post

৬০ বছরের বাবু!

Next Post

‘রেশমী রকেট’ নিয়ে নতুন তথ্য দিলেন তাপসী

Next Post
তাপসী রকেটের চরিত্রে দৌড়াচ্ছেন, পেছনে মরুভূমি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

'রেশমী রকেট' নিয়ে নতুন তথ্য দিলেন তাপসী

ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি বার্সেলোনা জার্সিতে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সা পরিচালকরা চান মেসিকে বিক্রি করে দেওয়া হোক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT