চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জহির রায়হান: যার কাছে চলচ্চিত্র ছিলো অধিকার আদায়ের হাতিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 19, আগস্ট 2020
in বিনোদন
A A
জহির রায়হান, চলচ্চিত্রের অধিকার সংগ্রামী নেতা, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাধারণ মানুষের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামে চলচ্চিত্র মাধ্যমকে যিনি কাজে লাগিয়েছেন, তিনি নির্মাতা জহির রায়হান। শুধু ‘জীবন থেকে নেয়া’ নয়, তার প্রতিটি চলচ্চিত্রেই আছে শোষিত, বঞ্চিত মানুষের কথা। বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম এই উজ্জ্বল নক্ষত্রের জন্মদিন ১৯ আগস্ট। 

আর এই দিনে হাজারও বাঙালি তরুণ চলচ্চিত্র কর্মীরা স্মরণ করছেন প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অগ্রণী সৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক জহির রায়হানকে!

১৯৩৫ সালে জন্ম নেয়া জহির রায়হানের পড়াশোনার বিষয় ছিল বাংলা সাহিত্য। ১৯৫০ সালে খুব কম বয়সেই শুরু করেন তাঁর সাহিত্যিক ও সাংবাদিক জীবন। বিভিন্ন পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করার পর যোগ দেন সম্পাদক হিসেবে ‘প্রবাহ’ পত্রিকায়।

চলচ্চিত্রাঙ্গনে তাঁর প্রবেশ ‘জাগো হুয়া সাবেরা’ চলচ্চিত্রে সহকারি পরিচালক হিসেবে। ১৯৬৮ সালে পরিচালনা করেন পাকিস্তানে প্রথম রঙিন চলচ্চিত্র ‘সঙ্গম’।

ভাষা আন্দোলনের সাথেও জহির রায়হান ছিলেন সরাসরি সম্পৃক্ত। সেই আন্দোলনের প্রভাবেই তিনি নির্মাণ করেছিলেন কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’।

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি কলকাতায় অবস্থান করে নির্মাণ করেন বিখ্যাত প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’, ‘বার্থ অব নেশন’, ‘লিবারেশন ফাইটার্স’ এবং ‘ইনোসেন্ট জিনিয়াস’।

এরমধ্যে তার নির্মিত সবচেয়ে উল্লেখযোগ্য কাজ ‘জীবন থেকে নেয়া’। এই চলচ্চিত্রটি ১৯৭০ সালের এপ্রিলে মুক্তি পায়। সামাজিক এই চলচ্চিত্রে তৎকালীন বাঙালি স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়। ছবিতে অভিনয় করেছিলেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল, আনোয়ার হোসেন প্রমুখ। এই ছবিতে ‘আমার সোনার বাংলা’ গানটি চিত্রায়িত হয়েছিল, যা পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি লাভ করে।

মুক্তিযুদ্ধ শেষে নিখোঁজ বড় ভাই শহীদুল্লাহ কায়সারের খোঁজে বের হন জহির রায়হান এবং ৩০ জানুয়ারির পর আর তাঁকে পাওয়া যায়নি।

Tags: আনোয়ার হোসেনখান আতাউর রহমানজন্মদিনজহির রায়হানজাগো হুয়া সাবেরাজীবন থেকে নেয়াপ্রবাহবার্থ অব নেশনরওশন জামিলরাজ্জাকরোজী সামাদলিড বিনোদনসুচন্দা
Previous Post

প্রণব মুখার্জির স্বাস্থ্যের অবনতি

Next Post

নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শিখতে বাধ্য করেছে জিয়াউর রহমান: ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদের বক্তৃতা দিচ্ছেন, পেছনে মাইক্রোফোন ও প্যানেল দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শিখতে বাধ্য করেছে জিয়াউর রহমান: ওবায়দুল কাদের

সাবা-বিলাল বিবাহের সময় একসঙ্গে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবা-বিলালের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT