চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমান দুর্ঘটনা: শ্যাপেকোয়েন্সের পাশে ব্রাজিলসহ সারা বিশ্ব

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
9:05 পূর্বাহ্ন 30, নভেম্বর 2016
in স্পোর্টস
A A

২৮ নভেম্বর ২০১৬, শুধু ব্রাজিল নয়, সারা ফুটবল বিশ্বের কাছেেই এক কালো দিন। মঙ্গলবার কলম্বিয়া যাওয়ার পথে ভেঙে পড়েছে ‘‌অ্যাভরো আর জে ৮৫’ নামে একটি প্লেন। তাতে নিহত হয়েছেন ৭৬ জন। যার মধ্যে ব্রাজিলের শ্যাপেকোয়েন্সের ক্লাব দলের ২৬ জন সদস্য‌ ছিলেন। দুর্ঘটনার পর দলের মাত্র তিনজন খেলোয়াড় বেঁচে গেছেন। তবে খুব গুরুতর আহত তারা।

ব্রাজিলিয়ান  ফুটবল কিংবদন্তি পেলে এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, দিনটি ফুটবলের জন্য এক শোকের দিন। আর ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আইভান তোজ্জো বলেছেন পুরো শহর অনেক বড় কিছু হারিয়েছে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় শ্যাপেকোয়েন্সের পাশে দাঁড়িয়েছে ব্রাজিলসহ সারা বিশ্ব। শ্যাপেকোয়েন্সের খেলোয়াড়দের শেষ শ্রদ্ধা জানাতে ব্রাজিলের প্রত্যেকটি দল ইতিমধ্যে পাল্টে ফেলেছে তাদের টুইটার হ্যান্ডেলের ছবি। পাশাপাশি শ্যাপেকোয়েন্সের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু হয়ে গেছে। এগিয়ে এসেছে বহু ক্লাব।plane-crash2

ব্রাজিলীয় সংবাদমাধ্যমের খবর, পালমিরাস, ফ্ল্যামেঙ্গোর মতো সে দেশের প্রথম সারির ক্লাবগুলি ঠিক করেছে বিনা খচরে তারা নিজেদের ফুটবলারদের ছেড়ে দেবে শ্যাপেকোয়েন্সের হয়ে খেলার জন্য। এমনকি আগামী তিন মৌসুমে লিগে শ্যাপেকোয়েন্সের জন্য অবনমনের নিয়ম থাকবে না।

কলম্বিয়ার যে ক্লাবের বিপক্ষে কোপা সুদামেরিকার ফাইনাল খেলতে মেডিলিনে যাচ্ছিলেন শ্যাপেকোয়েন্সের খেলোয়াড়রা, সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে কলম্বিয়ার সেই ক্লাব অ্যাটলেটিকো ন্যাশিওনালও।plane-crash

অ্যাটলেটিকো জানিয়েছে, সুদামেরিকানায় শ্যাপেকোয়েন্সেকেই বিজয়ী ঘোষণা করা হোক।‌ এছাড়া মঙ্গলবার রাতে ইউরোপা লিগের ম্যাচে ঘরের মাঠ অ্যানফিল্ডে খেলতে নেমেছিল ইংলিশ জায়ান্ট লিভারপুল। ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানায় ইয়রগেন ক্লপের ছাত্ররা।

ম্যাচ না থাকলেও অনুশীলনে নীরবতা পালন করে শ্রদ্ধা জানিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ এবং লিওনেল মেসির বার্সেলোনাও।plane-crash4

Tags: ব্রাজিল ফুটবল
Previous Post

রাজধানীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত

Next Post

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী ঢাকায়

Next Post

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী ঢাকায়

বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT