চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিগগিরই কমবে গরম, আছে বৃষ্টির সম্ভাবনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 পূর্বাহ্ন 12, আগস্ট 2020
in - সেমি লিড, পরিবেশ
A A
একজন শ্রমিক ব্রিকসের পাশে জল পান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রাবণের ২৮ তারিখ চলছে, তবুও কয়েকদিনে অস্বাভাবিক গরম অনুভূত হচ্ছে সারাদেশে। দিনে তো বটেই, রাতেও কমছে না ভ্যাপসা গরম। তাই বলে এত গরম? বলতে গেলে সহনীয় থেকে অসহনীয় হয়ে উঠেছে গরমের মাত্রা।

তবে আবহওয়াবিদ আরিফ হোসেন চ্যানেল আই অনলাইনকে বলছেন: খুব শিগগিরই কমতে পারে তাপমাত্রার আদ্রতা এবং ১৪-১৫ আগস্ট হতে পারে বৃষ্টি।

তিনি আরও জানিয়েছেন: বুধবার আগের চেয়ে আকাশ কিছুটা মেঘলা। আজ থেকেই গরমের অনুভূতি কিছুটা কম। তবে দুইদিন পর অর্থাৎ ১৪ তারিখের পর আস্তে আস্তে কমতে থাকবে এই তাপমাত্রা। এর ফলে ঢাকাসহ সারাদেশে বেশ কিছু জায়গায় মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহওয়া অধিদপ্তর বলছে: মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় প্রবল অবস্থায় বিরাজ করছে।

রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ৩৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন  তাপমাত্রা তেতুলিয়া ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা জনবহুল এলাকা, তাই তাপমাত্রার পরিমাণ ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।

Tags: আবহওয়া অধিদপ্তরগরমবৃষ্টির সম্ভাবনা
Previous Post

সিলেটে নব্য জেএমবি’র ৫ সদস্যকে নিয়ে অভিযান

Next Post

চুরি করা গরুর ট্রাক খাদে, ৫টি মৃত গরু উদ্ধার

Next Post
চুরি করা গরুর ট্রাক খাদে, ৫টি মৃত গরু উদ্ধার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চুরি করা গরুর ট্রাক খাদে, ৫টি মৃত গরু উদ্ধার

সিনহা হত্যা মামলার আসামিদের রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনহা হত্যা মামলায় ৪ পুলিশসহ ৭ আসামি রিমান্ডে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT