চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে শুভ জন্মাষ্টমী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:57 পূর্বাহ্ন 11, আগস্ট 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শ্রীকৃষ্ণের সুন্দর ছবি, যিনি বাঁশি বাজাচ্ছেন, পুষ্পাঞ্জলি ও ফুলের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

সনাতন ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিকে শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্‌যাপন করে থাকেন। আজ মঙ্গলবার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। দিবসটি যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আনন্দ–উৎসবের মধ্য দিয়ে উদ্‌যাপন করছেন ভক্তরা।

প্রতিবছর শুভ জন্মাষ্টমীতে শোভাযাত্রাসহ নানা আয়োজন থাকে সনাতন ধর্মাবলম্বীদের। তবে এবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কোনো শোভাযাত্রা, মিছিল বা সমাবেশ হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে মন্দিরেই আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গলবার সরকারি ছুটি। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, ‘সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল ভাবনা।’

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেছেন, ‘শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।’

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রায় পাঁচ হাজার বছর আগে অশুভ শক্তিকে দমন করে সত্য ও সুন্দর প্রতিষ্ঠা করতে আবির্ভাব ঘটেছিল ভগবান শ্রীকৃষ্ণের। তাঁর আবির্ভাব বিশ্বের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে। নির্যাতিত–নিপীড়িত মানুষকে রক্ষায় তিনি পরিত্রাতার ভূমিকা পালন করেন, অন্ধকার সরিয়ে পৃথিবীকে আলোয় উদ্ভাসিত করেন।

Tags: জন্মাষ্টমীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাসনাতন ধর্মাবলম্বী
Previous Post

জামিনে মুক্ত শিপ্রা ও সিফাত গণমাধ্যমকে যা জানালেন

Next Post

বলিউডে মাধুরীর ৩৬ বছর, জানালেন প্রিয় ছবি ও গানের নাম

Next Post
মাধুরী তার সন্তানদের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে মাধুরীর ৩৬ বছর, জানালেন প্রিয় ছবি ও গানের নাম

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হোয়াইট হাউজের বাইরে গুলি, দ্রুত সংবাদ সম্মেলন ছাড়লেন ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT