চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের বিভিন্ন জেলার বন্যার পানি কমলেও কমেনি দুর্ভোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:54 পূর্বাহ্ন 10, আগস্ট 2020
in - সেমি লিড, পরিবেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘসময় স্থায়ী বন্যার পানি কমলেও কমেনি মানুষের দুর্ভোগ। এখনও কষ্টে দিনযাপন করছে বন্যাদুর্গত এলাকার মানুষেরা।

টাঙ্গাইল
সব নদীর পানি কমা অব্যাহত থাকায় আরো উন্নতি হয়েছে টাঙ্গাইলের সার্বিক বন্যা পরিস্থিতির। যমুনা ও ঝিনাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ধলেশ্বরী ও বংশাই নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চলের অনেক গ্রাম এখনও বন্যার পানিতে নিমজ্জিত হয়ে আছে। জেলার পূর্বাঞ্চলের উপজেলাগুলোতে এখনও অসংখ্য ঘরবাড়ি পানিতে ডুবে আছে। দীর্ঘস্থায়ী বন্যা হওয়ায় এসব এলাকার মানুষের খাদ্য সঙ্কট দেখা দিয়েছে।

গাইবান্ধা
গাইবান্ধার সবগুলো নদনদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। ঘরে ফিরতে শুরু করেছে বন্যা দুর্গত এলাকার মানুষ।

তবে পানি কমার সাথে সাথে জেলার ৪টি নদীর অর্ধশতাধিক এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। প্রতিদিন বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা।

সেই সাথে দীর্ঘদিন পানিবন্দী থাকায় বিভিন্ন চর্মরোগসহ নানা পানিবাহিত রোগ ব্যাধি দেখা দিয়েছে ওইসব দুর্গত এলাকায় মানুষের মধ্যে। মিলছেনা প্রয়োজনীও ওষুধ ও চিকিৎসা সেবা।

কুড়িগ্রাম
দীর্ঘ বন্যা শেষে পানি নেমে গেলেও ভালো নেই কুড়িগ্রামে নদ-নদী অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষজন। ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে ঘর-বাড়ি, ফসল।

বন্যা দুর্গত চরাঞ্চলগুলোতে কর্মহীন থাকা মানুষজনের খাদ্য সঙ্কট বেড়েই চলেছে। দিনে দিনে গো-খাদ্যের সঙ্কট প্রকট হয়ে উঠছে। বেশি ক্ষতিগ্রস্থ ঘর-বাড়িতে ফিরতে পারেনি অনেক বানভাসী পরিবার।

সরকারী হিসাবে বন্যায় ৫ শত ঘর-বাড়ি নদী ভাঙ্গন ও পানিতে ভেসে যাওয়ার হিসাব দেয়া হলেও বাস্তবে তা অনেক বেশি। কৃষি বিভাগের তথ্যমতে, দীর্ঘ বন্যায় জেলার ৯ উপজেলায় ১৭ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে।

Tags: উন্নতিদুর্ভোগবন্যাবন্যা পরিস্থিতি
Previous Post

সিনহার সাথে থাকা শিক্ষার্থী সিফাতও জামিন পেলেন

Next Post

মারা গেছেন কণ্ঠশিল্পী ন্যানসির বাবা

Next Post
ন্যানসির বাবা ও পরিবারের সদস্যরা একসঙ্গে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন কণ্ঠশিল্পী ন্যানসির বাবা

প্রবীণ ব্যক্তি একা বসে আছেন, পেছনে ঝুলন্ত সিঁড়ি ও বেঞ্চ।. Channel i News - চ্যানেল আই নিউজ

যে ছিলো হৃদয়ের আঙিনায়...

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT