চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ৪০ শতাংশ আক্রান্তের কোনো উপসর্গ নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:03 অপরাহ্ন 09, আগস্ট 2020
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গবেষক মনিকা গান্ধী যখন করোনভাইরাস এর প্রাদুর্ভাব নিয়ে আরও বিস্তারিত গবেষণা করছিলেন, তখন তিনি অনেক সংখ্যক মানুষের সংস্পর্শে এসেছিলেন যাদের শরীরে করোনাভাইরাস সংক্রমণের কোনো লক্ষণ নেই।

বোস্টনের গৃহহীনদের আশ্রয়স্থলে ১৪৭ জন এই ভাইরাসে আক্রান্ত ছিলো কিন্তু তাদের ৮৮ শতাংশেরই কোনো লক্ষণ ছিলো না। স্প্রিংডেল শহরের টাইসন ফুডস পোল্ট্রি প্ল্যান্টে ৪৮১ জন এই ভাইরাস আক্রান্ত ছিলো কিন্তু তাদের ৯৫ শতাংশেরই কোনো লক্ষণ ছিলো না।

আরকানসাস, নর্থ ক্যারোলিনা এবং ভার্জিনিয়ার কারাগারে ৩২৭৭ জনের শরীরে সংক্রমণ পাওয়া গেছে। সেখানেও উপসর্গবিহীন ছিলো ৯৬ শতাংশ।

গত সাত মাসের তাণ্ডবে এই ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে ৭ লাখেরও বেশি মানুষের। তাহলে কেন এই ভাইরাসটি বড় অংশের শরীরে কোনো আচড়ও কাটেনি সেই বৃহত্তর রহস্য নিয়েই ভাবতে শুরু করেন মনিকা।

এসব উপসর্গবিহীন ব্যক্তি যারা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়াদের পাশাপাশিই বসবাস করেছেন, কী তাদের সুরক্ষা দিয়েছে তা ভেবেই আশ্চর্য তিনি। তাদের ভাইরাল এক্সপোজারের ‘ডোজে’ কি কোনও পার্থক্য রয়েছে? এটা কি জ্বিনগত? নাকি কিছু মানুষের ইতিমধ্যে ভাইরাসের প্রতি আংশিক প্রতিরোধ ব্যবস্থা রয়েছে? আশা করা হচ্ছে এটা বুঝতে পারলেই ভ্যাকসিন ও থেরাপির বিকাশ ত্বরান্বিত হবে।

সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সংক্রামক-রোগ বিশেষজ্ঞ মনিকা গান্ধী বলেন, উচ্চ মাত্রায় উপসর্গবিহীন সংক্রমণ ভাল জিনিস। এটি ব্যক্তির পক্ষেও ভাল এবং সমাজের জন্যও ভাল।

করোনাভাইরাস অনেকগুলো প্রমাণ রেখে গেছে তার মধ্যে একটি হলো শিশুদের শরীরে খুব হালকা প্রভাব।

এইসব সূত্রগুলি বিজ্ঞানীদের বিভিন্ন দিকে প্রবাহিত করছে। কেউ রিসেপ্টর কোষগুলির ভূমিকা অনুসন্ধান করছে, যা ভাইরাস দেহে অনুপ্রবেশ করার জন্য ব্যবহার করে। সেখানে বয়স এবং জিনের ভূমিকা কতটা তা আরও ভালভাবে বুঝতে সাহায্য করবে। অন্যরা মুখোশের দিকে ঝুঁকছেন এবং সেগুলো যথেষ্ট পরিমাণে ভাইরাসের ফিল্টার করতে পারছে কিনা যাদের হালকা লক্ষণ আছে বা নেই তাদের জন্য সেটাও ভাবা হচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহে যে তত্ত্বটি সবচেয়ে উত্তেজনা সৃষ্টি করেছে তা হলো আমাদের মধ্যেই এমন কিছু মানুষ রয়েছেন যাদের ইতিমধ্যে আংশিক প্রতিরোধক্ষমতা রয়েছে।

তবে মনিকার গবেষণা বলছে মাস্ক পরাদের মধ্যে উপসর্গবিহীন হওয়ার প্রবণতা বেশি। দুটি ক্রুজ জাহাজের একটি ডায়মন্ড প্রিন্সেসে মুখোশ ব্যবহার করা হয়নি। সেখানে ভাইরাস মুক্তভাবে ছড়ানোর সুযোগ পায়। সেখানে আক্রান্তদের মধ্যে ৪৭ শতাংশ উপসর্গবিহীন এবং অ্যান্টার্কটিকে থাকা আর্জেন্টিনা ক্রুজ জাহাজে মার্চের মাঝামাঝি সময়ে প্রাদুর্ভাব ঘটে। সেখানে সমস্ত যাত্রীদের জন্য সার্জিকাল মাস্ক এবং ক্রুদের জন্য এন৯৫ দেওয়া হয়েছিলো সেখানে ৮১ শতাংশ উপসর্গবিহীন ছিলো।

একইভাবে ইন্ডিয়ানার পেডিয়াট্রিক ডায়ালাইসিস ইউনিট, ওরেগনের একটি সামুদ্রিক খাবারে প্ল্যান্ট এবং মিসৌরিতে একটি হেয়ার সেলুনে উপসর্গবিহীন সংক্রমণের হার অনেক বেশি ছিলো, সেসব জায়গাতেই মানুষ মাস্ক ব্যবহার করেছিলো। সিঙ্গাপুর, ভিয়েতনাম এবং চেক প্রজাতন্ত্রেও গবেষণা চালিয়েছেন গান্ধী।

দেখা গেছে সেসব দেশে আক্রান্ত রয়েছে কিন্তু মৃত্যুর হার কম।

এই মাসে জার্নাল অব জেনারেল ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত নিবন্ধটিতে মনিকা গান্ধী উল্লেখ করেছেন, মহামারীর প্রথম দিকে বেশিরভাগ লোক মুখোশ পরেনি। প্রাথমিক পর্যায়ে আক্রান্তদের মধ্যে ১৫% ছিলো উপসর্গবিহীন।পরবর্তীতে মানুষ যখন মুখোশ পরা শুরু করেছিল, তখন উপসর্গবিহীন মানুষের হার ৪০ থেকে ৪৫ শতাংশে বেড়ে যায়।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসলক্ষণ
Previous Post

‘কাজ দিয়েই বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই’

Next Post

রাজনৈতিক পরিচয় কোনো অপরাধীর ঢাল হতে পারে না: কাদের

Next Post
কাদেরের বক্তব্যের ছবি, তিনি একটি চেয়ারে বসে সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক পরিচয় কোনো অপরাধীর ঢাল হতে পারে না: কাদের

বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ২ লাখ ৫৭ হাজার ৬০০, মৃত ৩৩৯৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT