চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার কারণে আবারও পিছিয়েছে ‘ফ্রেন্ডস’র পুনর্মিলনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:46 অপরাহ্ন 09, আগস্ট 2020
in বিনোদন
A A

‘ফ্রেন্ডস’-এর ২৫তম বার্ষিকী উপলক্ষে সিরিজের তারকারা গত ২৭ মে আয়োজন করেছিলেন পুনর্মিলনী অনুষ্ঠানের। কিন্তু করোনাভাইরাসের কারণে তা পিছিয়ে ১৭ আগস্ট নেয়া হয়েছিল। জানা গেছে আবারও পেছানো হয়েছে এই আয়োজন।

ছয় বন্ধুর একসাথে পথ চলা, হাসি-কান্না, খুনসুটিতে ভরা টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’ টিভি সিরিজটি শুরু হয়েছিল ১৯৯৪ সালে। ২০০৪ সালে শেষ হওয়ার পর, তুমুল জনপ্রিয়তা পাওয়া এই সিরিজের তারকাদের একসঙ্গে আবার দেখতে চাওয়ার অপেক্ষায় দর্শকরা কাটিয়ে দিয়েছেন এতগুলো বছর।

ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ২১ ফেব্রুয়ারি জেনিফার অ্যানিস্টন ও ম্যাথিউ পেরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানিয়েছিলেন, মে মাসের পুনর্মিলনী অনুষ্ঠানে তারা সবাই উপস্থিত থাকবেন। কিন্তু করোনাভাইরাসের কারণে তা পিছিয়ে আগস্টে নেয়া হয়। করোনার প্রকোপ এখনও না কমায় জানানো হয়েছে, আগস্ট মাসেও এই আয়োজন করা সম্ভব হবে না।

ফ্রেন্ডস সিরিজে মার্কিন তারকা জেনিফার অ্যানিস্টন, কর্টনি কক্স, লিসা কুড্রো, ম্যাট লেব্রাঙ্ক, ম্যাথিউ পেরি, ডেভিড শুইমার অভিনয় করেছিলেন। ভ্যারাইটির সূত্রে জানা গেছে, পুনর্মিলনীর জন্য প্রত্যেক তারকা আড়াই মিলিয়ন ডলার করে পারিশ্রমিক নিবেন। এইচবিও ম্যাক্স এ এই অনুষ্ঠান প্রচারিত হবে।

এই টিভি সিরিজটি দর্শকের জীবনের অংশ হয়ে গিয়েছিল। জোয়ি, রস, ফিবি, মনিকা, র‍্যাচেল আর চ্যান্ডলার- চরিত্রগুলোর সাথে দর্শক মিশে গিয়েছিল দশটি সিজন দেখতে দেখতে। এত বছর পরেও এই টিভি সিরিজের জনপ্রিয়তা একটুও কমেনি। নেটফ্লিকে সবচাইতে বেশি দেখা টিভি শোগুলোর একটি ‘ফ্রেন্ডস।’

Tags: কর্টনি কক্সজেনিফার অ্যানিস্টনডেভিড শুইমারফ্রেন্ডসম্যাট লেব্রাঙ্কম্যাথিউ পেরিলিড বিনোদনলিসা কুড্রো
Previous Post

স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল, ভাড়া দুই থেকে চারগুণ

Next Post

সিনহার সহযোগী শিপ্রা দেবনাথের জামিন

Next Post
প্রকৃতি পরিবেশে হাস্যোজ্জ্বল তরুণী, সবুজ পাহাড়ি দৃশ্যের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনহার সহযোগী শিপ্রা দেবনাথের জামিন

অক্সিজেন না পেয়ে শিশুর মৃত্যু, নার্সের অবহেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

বখশিশ না পেয়ে অক্সিজেন খুলে ফেললেন নার্স, শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT