চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব দোষ নিজের ঘাড়ে নিলেন ভারানে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 অপরাহ্ন 08, আগস্ট 2020
in স্পোর্টস
A A
ম্যাচে খেলোয়াড়রা বলের জন্য দৌড়াচ্ছে, স্টেডিয়ামে দর্শক নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

সার্জিও রামোস ছিলেন না। মূল ডিফেন্ডারের অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদের রক্ষণের ভারটা ছিলো রাফায়েল ভারানের কাঁধে। কিন্তু চাপটা নিতে পারেননি ফরাসি ডিফেন্ডার, তাকেই মূল লক্ষ্য বানিয়ে তার পাশ দিয়ে দুই গোল তুলে নিয়ে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে দিয়েছে ম্যানচেস্টার সিটি।

শুক্রবার রাতে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে নিজ মাঠে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে চলে গেছে পেপ গার্দিওলার দল। অন্যদিকে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ছাড়া ঘরে ফেরার তিক্ত স্বাদ পেলেন রিয়াল কোচ জিনেদিন জিদান।

প্রথম লেগে নিজ মাঠে ২-১ গোলে হারা রিয়ালের ম্যানসিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরতে হলে বিশেষ কিছুই করতে হতো। অথচ শুরুতেই ভুল করে বসলেন ভারানে। ৯ মিনিটের মাথায় নিজেদের ডি-বক্সে থাকা বলটাকে ক্লিয়ার না করে অহেতুক ড্রিবলিং করছিলেন, এর ফাঁকেই তার পা থেকে বল কেড়ে নিয়ে ফাঁকায় দাঁড়ানো রাহিম স্টার্লিংয়ের দিকে বল বাড়িয়ে দেন গ্যাব্রিয়েল জেসাস। তাতেই ব্যবধান বাড়িয়ে নিলো ম্যানসিটি।

২৭ মিনিটে করিম বেনজেমা সেই গোলটা শোধ দিয়ে রিয়াল সমর্থকদের আশায় রেখেছিলেন। কিন্তু ৬৮ মিনিটে ভারানের আবারও শিশুতোষ ভুল। প্রায় মাঝমাঠ থেকে বল বুকে রিসিভ করতে গিয়ে সেই জেসাসের পায়েই বল তুলে দিয়েছেন। তাতেই রিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

যাকে বলা হয়ে ইউরোপের অন্যতম সেরা ডিফেন্ডার সেই ভারানের দুই ভুলেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলো রিয়াল। ম্যাচ শেষে নিজের ভুলগুলো লুকাতে চাননি ২৭ বছর বয়সী বিশ্বকাপজয়ী ডিফেন্ডার, ‘ আমার কারণেই এই হার। আমাকে এটা মানতেই হবে।’

‘ আমার সতীর্থদের জন্য আমার খারাপই লাগছে। হারের দায়টা আমিই নিচ্ছি। আমরা ভালোই প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু এই পর্যায়ে এসে ভুল করলে তার মাসুল দিতেই হয়। ফুটবলে ভুল হবেই। রাতটা আমার জন্য খুব কঠিন।’

রাতটা কঠিন ছিলো জিনেদিন জিদানের জন্যও। এর আগে রিয়ালের কোচ হয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে নেমেই শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন ফরাসি কিংবদন্তি। ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে জিতেছেন হ্যাটট্রিক শিরোপা। শুক্রবার রাতে ভারানের ভুলের কারণে এই প্রথম খালি হাতে ফিরতে হচ্ছে তাকে তাও আবার দ্বিতীয় রাউন্ড থেকেই।

এরপরও ভুলের জন্য ভারানেকে মোটেও দোষ দিচ্ছেন না জিদান,’ শুধু শান্ত থাকতে হবে আর নিজের মাথাকে উঁচু রাখতে হবে। এই খেলোয়াড়রাই বছরজুড়ে ৯৫ শতাংশ সময় ভালো খেলেছে। আমি খেলোয়াড়দের সবসময় বলি…তোমরা হারলে আমাদের ভালো লাগে না কিন্তু আমরা যা পেয়েছি তার জন্য আমরা গর্বিত।’

Tags: চ্যাম্পিয়ন্স লিগরিয়েল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

মুজিববর্ষে বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে আইনের সম্মুখিন করতে চাই: পররাষ্ট্রমন্ত্রী

Next Post

শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত হলেই ক্রিকেটারদের করোনা টেস্ট

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত হলেই ক্রিকেটারদের করোনা টেস্ট

বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা মুখোশ পরা, সামরিক পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৭৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT