চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা সফরে টেস্টের সঙ্গে টি-টুয়েন্টিও খেলবে বাংলাদেশ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 07, আগস্ট 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন টেস্টের সিরিজ খেলার কথা ছিল আগেই, সঙ্গে বাড়তি তিনটি টি-টুয়েন্টি জুড়ে দিয়ে আগামী অক্টোবরে নিজ মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের কথা ভাবছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

যদিও অনেককিছু নির্ভর করছে শ্রীলঙ্কা সরকারের সিদ্ধান্তের উপর। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলে অক্টোবরের মাঝামাঝি সিরিজটি খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে আমন্ত্রণ জানাবে এসএলসি।

দুদলের টেস্ট সিরিজের আসল সূচি নির্ধারিত ছিল জুলাই-আগস্টে। করোনা মহামারীর কারণে তা পিছিয়েছে। সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইচ্ছা তিন টেস্টের সঙ্গে প্রয়োজনমত টি-টুয়েন্টি ম্যাচ খেলার। তবে লঙ্কান বোর্ড চাইছে একটি টেস্ট কমিয়ে তিনটি টি-টুয়েন্টি আয়োজন করতে। এসএলসির ভাইস-প্রেসিডেন্ট মোহন ডি সিলভা ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন যে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ হচ্ছেই।

বিসিবির ক্রিকেট অপারেশানের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, সফর চূড়ান্ত হলে ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার পথে উড়াল দেবে বাংলাদেশ দল। আগামী সপ্তাহের মধ্যেই সিরিজের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি। তবে টি-টুয়েন্টি সিরিজের বিষয়টি নিশ্চিত করতে পারেননি টাইগারদের সাবেক অধিনায়ক।

জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারে বাংলাদেশ হাই-পারফরম্যান্স দলও। প্রস্তুতি ম্যাচের জন্য শ্রীলঙ্কা দল দিতে না পারার অপারগতায় হাই-পারফরম্যান্স দলের বিপক্ষে প্রস্তুতি সারবেন তামিম-মুশফিকরা। জুলাই মাসে হাই-পারফরম্যান্স দলেরও লঙ্কা সফরের কথা থাকলে করোনায় সেটা পিছিয়ে গেছে। জাতীয় দলের পাশাপাশি তাদের সিরিজ হবে কিনা সেটি নিশ্চিত নয়।

মূলত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। করোনায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর দুদলের জন্য এটাই হবে প্রথম আন্তর্জাতিক সিরিজ।

Tags: টাইগার ক্রিকেটবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টবাংলাদেশের শ্রীলঙ্কা সফরবিসিবিলিড স্পোর্টস
Previous Post

ইউটিউব ভিউ অবশ্যই ভালো, তবে মান নির্ধারক নয়: আশফাক নিপুণ

Next Post

বলিউডে বাড়ছে বাঙালি তারকাদের কদর

Next Post
বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় অভিনেতাদের ছবি, যারা টেলিভিশন ও সিনেমায় কাজ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে বাড়ছে বাঙালি তারকাদের কদর

ঢাকা শহরে করোনায় আক্রান্তের সংখ্যা নিয়ে জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা শহরে প্রতি দশ লাখে করোনায় আক্রান্ত প্রায় ১৫ হাজার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT