চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেত্রকোনায় ট্রলার ডুবি: আরও একজনের লাশ উদ্ধার, মোট মৃত ১৮

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 অপরাহ্ন 06, আগস্ট 2020
in জনপদ
A A
নদীতে মানুষ ও নৌকা, জলপথে জনসাধারণের চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহিদ হাসান, নেত্রকোনা: নেত্রকোনা জেলার মদন উপজেলার উচিতপুরের রাজালীকান্দা হাওরে গতকাল ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ রাকিবুল ইসলাম (২২)নামে এক মাদ্রাসার শিক্ষকের লাশ আজ সকালে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এ ঘটনায় মোট মৃতের সংখ্যা ১৮জনে দাড়ালো। নিহত সকলের বাড়ি ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায়।

পুলিশ জানায়, গতকাল বুধবার দুপুরে মাদ্রাসায়ে মারকাযুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ ৪৮ জন নেত্রকোনা জেলার মদন উপজেলার উচিতপুর হাওর এলাকায় আনন্দ ভ্রমণে আসে। তারা একটি ট্রলারে করে উচিতপুর ঘাট থেকে গোবিন্দশ্রীর দিকে যাচ্ছিল। প্রবল বাতাসের কারণে হাওরে বড় বড় ঢেউ উঠায় ট্রলারটি রাজালীকান্দা নামক স্থানে হঠাৎ কাত হয়ে ডুবে যায়। এ দৃশ্য দেখে আশপাশের নৌকা নিয়ে মাছ ধরার লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। ট্রলারের বেশীর ভাগ যাত্রী সাঁতার কেটে আশপাশের নৌকায় উঠতে সক্ষম হলেও ১৮ জন হাওরের পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ও পুলিশসহ স্থানীয়দের সহায়তায় ৩০জনকে জীবিত ও ১৭জনের মৃতদেহ উদ্ধার করে।

নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, মৃতদের লাশ নেয়া ও দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকের পরিবারকে তাৎক্ষনিক ৭ হাজার টাকা প্রদান করা হয়েছে।

Tags: ট্রলার ডুবি
Previous Post

করোনা নিয়ে ভুয়া তথ্য প্রচারে ট্রাম্পের ফেসবুক-টুইটার অ্যাকাউন্ট ব্লক

Next Post

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৯৭৭, মৃত্যু ৩৯

Next Post
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৯৭৭, মৃত্যু ৩৯

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজিকে তলবের জন্য দপ্তর থেকে ডাকা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজিকে দুদকে তলব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT