চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাতেই বিয়ে করছেন ‘বাহুবলী’র রানা, অতিথি মাত্র ৩০ জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 05, আগস্ট 2020
in বিনোদন
A A
বাহুবলী রানা ও তার স্ত্রী বিবাহের অনুষ্ঠানে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা পরিস্থিতির মাঝেই গেল মে মাসের মাঝামাঝিতে প্রেমিকা মিহিকা বাজাজের সঙ্গে বাগদান সম্পন্ন করেছিলেন ‘বাহুবলী’-র বল্লালদেব খ্যাত দক্ষিণী অভিনেতা রানা দাগ্গুবতি। আর এবার বাজতে যাচ্ছে তাদের বিয়ের সানাই।

আগামি ৮ আগস্ট চার হাত এক হতে যাচ্ছে রানা-মিহিকা জুটির। ইতোমধ্যেই ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম গুলোতে এমন খবরই প্রকাশ পেয়েছে।

এছাড়াও বিয়ের ব্যাপারে রানার বাবা প্রযোজক দাগগুবতি সুরেশ বাবু টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাতকারে জানিয়েছেন, লকডাউন পরিস্থিতির মাঝেই দুই পরিবারের অল্প মানুষ নিয়েই স্বল্প পরিসরে বিয়ে সম্পন্ন হবে রানা-মিহিকার। মাত্র ৩০ জন উপস্থিত থাকবেন বিয়েতে।

এমনকি বিয়েতে আমন্ত্রিত প্রত্যক ব্যক্তির কোভিড-১৯ পরীক্ষা করা হবে। সেই সাথে পুরো বিয়ের অনুষ্ঠানে সামাজিক দূরত্ব মেনে চলার ব্যাপারে কড়া নির্দেশনা থাকবে। বিভিন্ন জায়গায় থাকবে স্যানিটাইজারের ব্যবস্থা। ছোট পরিসরে হলেও যেন খুব সুন্দর ভাবে বিয়েটি সম্পন্ন হয় তারই সকল ব্যবস্থা নেওয়া হবে।

তেলেগু ও মারোয়ারি দুই রীতিতেই সম্পন্ন হবে রানা-মিহিকা জুটির বিয়ে। বর্তমানে তারই আয়োজনে ব্যস্ত দুই পরিবার।

পেশায় মিহিকা একজন ইন্টেরিয়র ডিজাইনার। সম্প্রতি ডিউ ড্রপ ডিজাইন স্টুডিও নামে একটি ইভেন্ট সংস্থা শুরু করেছেন তিনি। তবে এই দুজনের কীভাবে পরিচয় তা জানাননি কেউই।

Tags: বিয়েমিহিকা বাজাজরানা দাগ্গুবতি
Previous Post

দুই বাহিনীর মধ্যে কোন ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে: সেনাপ্রধান

Next Post

লেবাননে নিহত ব্রাহ্মণবাড়িয়ার রনির পরিবারে শুধুই মাতম

Next Post
লেবাননে নিহত রনি, ব্রাহ্মণবাড়িয়ার পরিবারের শোক. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবাননে নিহত ব্রাহ্মণবাড়িয়ার রনির পরিবারে শুধুই মাতম

ভারত-পাকিস্তান-কাশ্মীর-গোলাবর্ষণ

কাশ্মীরে ইন্টারনেটসহ যোগাযোগ মাধ্যম চালুর আহ্বান আর্টিকেল নাইনটিনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT