চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেবেছিলাম করোনায় মরেই যাবো: পপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 পূর্বাহ্ন 04, আগস্ট 2020
in বিনোদন
A A

চিত্রনায়িকা পপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ২২ জুলাই। প্রায় ১১ দিন ভাইরাসটির সঙ্গে যুদ্ধ করে ধীরেধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। শুরুর দিকে পপির শরীরে কাশি, জ্বর, শ্বাসকষ্ট থাকলেও বর্তমানে এসব কোনো উপসর্গ নেই।

সোমবার রাতে পপি চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে জানান, এখন তার শরীরে আগের মতো উপসর্গগুলো নেই। ঈদের দিন থেকে শ্বাসকষ্ট অনুভব করছেন না। তবে শরীর দুর্বল এবং মুখে রুচি নেই। কোনোকিছুর স্বাদ-গন্ধ পাচ্ছেন না। এছাড়া আর কোনো সমস্যা নেই।

পপি বলেন, অনেকেই শারীরিক ফিটনেসের জন্য জিম করে। কিন্তু আমি আমার পুরো ক্যারিয়ারের কোনোদিনই এটা করিনি। শুটিংয়ে যে পরিমাণ পরিশ্রম করা লাগতো এতে আর জিম করার প্রয়োজন মনে করিনি।

তিনি বলেন, শুরুতে ভেবেছিলাম মরেই যাবো। ভয়ে মাঝেমধ্যে ভেঙে পড়তাম। পরেই সবার মানসিক সাপোর্ট মনোবল শক্ত করে সার্বক্ষণিক চিকিৎসকের পরামর্শ মেনে ঔষধ নিয়েছি। মানুষের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে উঠছি।

করোনায় আক্রান্ত জীবনের সবচেয়ে দুর্বিষহ ঈদ কাটিয়েছেন পপি। তিনি বলেন, করোনায় সার্ভাইভ করে বেঁচে আছি এটাই কম কি! সুস্থতা নিয়ে বেঁচে থাকলে জীবনে অনেক ঈদ পালন করতে পারবো। জীবনে এখনও অনেককিছু করা বাকি।

করোনায় আক্রান্ত হওয়ার শুরু থেকে পপি তার খুলনার খালিশপুরের বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন। তিনি বলেন, এ সপ্তাহেই পুনরায় করোনায় টেস্ট করাবো। মানুষ আমাকে কতটা ভালোবাসে করোনার কবলে পড়ে আবারও বুঝেছি। আশা করছি শিগগিরই করোনা মুক্ত হতে পারবো।

মার্চে বাংলাদেশে করোনা বিস্তারের আগে খুলনার খালিশপুরে যান নিজের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন পপি। এরপর সাধারণ ছুটি ও পরিবহন চলাচল বন্ধ হয়ে গেলে আর ঢাকায় ফিরতে পারেননি এ নায়িকা। তারপর থেকে স্থানীয় মানুষদের বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।

পপি বলেন, সংক্রমণ বেড়ে যাওয়ার পর থেকে সতর্কতার সঙ্গে চলাফেরা করছিলাম। তবে কিছুদিন ধরে রাতের বেলা শহরের বিভিন্ন জায়গায় ছিন্নমূল অসহায় মানুষের জন্য খাবার বিতরণ করেছি। এসব ত্রাণ দিতে গিয়েই হয়তো আমি আক্রান্ত হয়েছি।

এসময় তিনি দেশের সবাইকে সচেতন থাকারও পরামর্শ দেন।

Tags: ঔষধকরোনাচিত্রনায়িকাজিমপপিফিটফিটনেসলিড বিনোদন
Previous Post

ভ্যাপসা গরমে কাহিল পুরোদেশ, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

Next Post

করোনাভাইরাস: হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৬৫

Next Post
বাংলাদেশের একজন স্বাস্থ্যকর্মী PPE পরিহিত, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৬৫

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT