চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহেদের অস্ত্র মামলার চার্জশিট আজ: ডিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:55 অপরাহ্ন 30, জুলাই 2020
in - সেমি লিড, অপরাধ
A A
সাহেদের অস্ত্র মামলার চার্জশিটের জন্য আদালতের বাইরে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের অস্ত্র মামলার চার্জশিট আজই আদালতে দাখিল করতে যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

পুলিশ বলছে, অস্ত্র মামলায় সাজা নিশ্চিত করতে যে ধরণের তথ্য প্রমাণাদি দরকার আমরা সব কিছুর সত্যতা নিশ্চিত করেছি এবং তা সত্য প্রমাণিত হয়েছে। এখন আদালত বিচার করে এর রায় দেবেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

তিনি বলেন, ‘রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের একটি অস্ত্র মামলার আমরা তদন্ত শেষ করেছি। দু্‌ইজন স্বাক্ষীর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এবং তদন্ত শেষে এ মামলার চার্জশিট আমরা আজই দাখিল করতে যাচ্ছি।’

বাতেন বলেন, ‘সাহেদ যখন আমাদের রিমান্ডে ছিল, তখন তার ভাষ্যমতে তার ব্যবহার করা গাড়িটি আমরা জব্দ করি এবং গাড়ি থেকে অবৈধ অস্ত্র জব্দ করি। সেই অস্ত্র মামলায় আমরা আজকেই চার্জশিট দাখিল করতে যাচ্ছি।’

তিনি বলেন, ‘দুইজন প্রত্যক্ষ স্বাক্ষী যারা দেখেছে তাদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। মামলা তদন্তের জন্য যে ধরণের স্বাক্ষী প্রয়োজন সে ধরণের স্বাক্ষী আমরা আমাদের তদন্তে চার্জশিট ও মামলার ডকেটে সব উপস্থাপন করেছি। এ ধরণের মামলায় সাজা নিশ্চিত করতে যে ধরণের তথ্য প্রমাণাদি দরকার আমরা সব কিছুর সত্যতা নিশ্চিত করেছি এবং তা সত্য প্রমাণিত হয়েছে। এখন আদালত বিচার করে এর রায় দিবে।’

এক প্রশ্নের জবাবে আব্দুল বাতেন বলেন, ‘‘অস্ত্র মামলার ক্ষেত্রে ১৫ দিনের বাধ্যকতা রয়েছে, আমরা এর মধ্যেই করেছি। অস্ত্র পজিশনে পাওয়া গেলে সেটা দণ্ডনীয় অপরাধ, সেটা তিনি যদি অস্ত্র ব্যবহার নাও করে থাকেন। ব্যালেস্টিক অস্ত্র প্রমাণ করার কোনো উপাদান সেখানে ছিল না। অস্ত্র মামলার ক্ষেত্রে আইন এটাই বলে যে, পজিশন এবং নলেজ এই দুইটা যদি আপনি নিশ্চিত করেতে পারেন, কোন ব্যক্তি অস্ত্র পজিশন রেখেছে এবং তার নলেজে ছিল।’’

গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। মামলার ২ নম্বর আসামি মাসুদ পারভেজকে গাজীপুর থেকে গত ১৪ জুলাই গ্রেপ্তার করে র‌্যাব।

এর আগে গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম ধরা পড়ে।

পরদিন ৭ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে মামলা করা হয়। পরে মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়। বর্তমানে সাহেদের প্রতারণার মামলার তদন্ত করছে র‌্যাব।

Tags: চার্জশিটডিবি
Previous Post

পরিবারসহ করোনায় আক্রান্ত ‘বাহুবলী’ নির্মাতা

Next Post

পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় এখনো জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি: ডিবি

Next Post
পল্লবী থানার সামনে পুলিশ ও সাধারণ মানুষ, বোমা বিস্ফোরণের স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় এখনো জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি: ডিবি

নৌযানে নাটক শুটিংরত অভিনেতা ও নির্মাতা, ক্যামেরা সহকারীর উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের উপর চ্যানেল আইয়ে মুক্তদৈর্ঘ্য নাটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT