চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জিজ্ঞাসাবাদ নয়, তথ্য সংগ্রহে স্বাস্থ্য অধিদপ্তরে গেছে পুলিশ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 অপরাহ্ন 23, জুলাই 2020
in - সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর লোগো, স্বাস্থ্য ও নিরাপত্তা নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জিজ্ঞাসাবাদের জন্য নয়, জেকেজি হেলথ কেয়ারের প্রতারণা মামলার তদন্তে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য সংগ্রহ করতে তদন্ত কর্মকর্তারা স্বাস্থ্য অধিদপ্তরে গিয়েছিল বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার অনানুষ্ঠানিক এক ব্রিফিয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মো. ওয়ালিদ হোসেন।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বলেন, বুধবার করোনা পরীক্ষার বিষয়ে জেকেজি হেলথ কেয়ারকে অনুমোদন দেওয়ার বিষয়ে কিছু কাগজপত্র চেয়ে অধিদফতরে যায়, কী কী বিষয়ে প্রতিষ্ঠানটিকে অনুমোদন দেওয়া হয়েছে তা জানতেই সেখানে যাওয়া।

জেকেজির বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের (পদত্যাগকৃত) মহাপরিচালক  অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সঙ্গে যোগাযোগ করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জেকেজি প্রতিষ্ঠানটিকে করোনা পরীক্ষার অনুমোদন দেয়ার বিষয়ে অধিদফতরের কিছু কাগজপত্র চায়। বুধবার বিকেলে গোয়েন্দা পুলিশের একজন উপ-কমিশনারের নেতৃত্বে একটি টিম স্বাস্থ্য অধিদফতরে গিয়ে জেকেজি প্রতিষ্ঠানের বিষয়ে নথি দেখে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করেন।

ডিবির সংশ্লিষ্টরা বলছেন, ডা. সাবরিনাসহ আসামিদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দেয়া হবে। এ মামলায় যে শাস্তি হয়, সাবরিনা ও তার সহযোগীদের জন্য তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে বলে জানাচ্ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

আইনজীবীরা বলছেন, অভিযোগ প্রমাণ হলে ডা. সাবরিনার সাত বছরের কারাদণ্ডও হতে পারে। এক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের সর্বোচ্চ তৎপরতা চালানোর চেষ্টার কথাই বলছেন।

Tags: স্বাস্থ্য অধিদপ্তর
Previous Post

সম্পর্ক

Next Post

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পশুবাহী গাড়ি না থামানোর নির্দেশ

Next Post
বাংলাদেশ পুলিশের উচ্চ পর্যায়ের বৈঠক, কনফারেন্স রুমে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পশুবাহী গাড়ি না থামানোর নির্দেশ

সব রেকর্ড ছাড়াল স্বর্ণের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT