চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে প্রতারণা: দুই বছরে কোটি টাকা আত্মসাৎ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 23, জুলাই 2020
in - সেমি লিড, অপরাধ
A A
আওয়ামী লীগ নেতা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতারণা করে একটি চক্র গত দুই বছরে কোটি টাকা হাতিয়ে নিয়েছে।  এ বিষয়ে পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার অপরাধ তদন্ত বিভাগ অনলাইন প্রতারণার অভিযোগে রাজধানী থেকে দুইজন নাইজেরিয়ান নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার রাত ১০ টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সাইবার অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ ফ ম আল কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হচ্ছেন নাম, অ্যালবার্ট ইকেচুকু ওরফে ইয, ওকে চুকু ওরফে চুকওয়ামা এবং বাংলাদেশি মোছা. নুপুর খাতুন।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ফেসবুক আইডিসহ বিভিন্ন ডিজিটাল আলামত ও মোবাইল ফোন এবং ল্যাপটপ এবং প্রচুর ব্যাংকের স্লিপ উদ্ধার করা হয়।

সাইবার পুলিশের এক কর্মকর্তা বলেন,  গ্রেপ্তার অ্যালবার্ট প্রথমে ফেসবুকে বিভিন্ন মানুষকে ফেইক আইডি থেকে অপরিচিতদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাত, তারপর টার্গেট ব্যক্তি যখন ফেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করতো তখন তার সাথে ম্যাসেঞ্জারে  ম্যাসেজ আদান প্রদান করতো।

এরপর নিজেকে বিভিন্ন দেশের নাগরিক বলে পরিচয় দিতো। এক সময় অনেক ম্যাসেজ আদান প্রদান করে ভালো ও ঘনিষ্ট বন্ধু হতো। একপর্যায়ে বলতো বন্ধু আমি তোমার জন্য কিছু গিফট পাঠাতে চাই, তোমাকে গ্রহণ করতে হবে কারণ তুমি আমার সবচেয়ে ভাল বন্ধু। গিফট পাঠানো কথা বলে কৌশলে তার কাছ থেকে ই-মেইল এড্রেস এবং নাম ঠিকানা সংগ্রহ করতো। তারপর কয়েক দিন পর ভুয়া গিফটের ছবি তুলে তার ম্যাসেঞ্জারে ছবি পাঠিয়ে বলতো, বন্ধু তোমাকে একটি পার্সেল প্রেরণ করেছি তুমি ঢাকা বিমান বন্দর থেকে গ্রহণ করো।

সাইবার অপরাধ তদন্ত বিভাগের এ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার নুপুর কাস্টমস অফিসার সালমা বলে নিজেকে পরিচয় দিয়ে ভিকটিমকে ফোন করতো। ফোনে সে বলতো, স্যার আপনার নামে একটি পার্সেল এসেছে, আমরা আপনার ঠিকানা যাচাই করার জন্য ফোন করেছি। আপনার ঠিকানা মিলিয়ে নেন, তারপর বলতো স্যার আপনার ঠিকানায় পার্সেলটি পৌছে যাবে। তারপর কিছুক্ষণ পর আবার ফোন করে বলতো স্যার আমরা আপনার পার্সেলটি স্ক্যান করে অনেক ডলার ও সোনা পেয়েছি, এগুলো অবৈধভাবে বাংলাদেশে এসেছে, এগুলো বৈধ করতে হলে আপনাকে ডলার ও সোনার জন্য সরকারী ট্যাক্স বাবদ টাকা জমা দিতে হবে। আর যদি টাকা জমা না করেন তাহলে মানিলন্ডারিং মামলা হয়ে যাবে বলে ভয় দেখাত এবং ভিকটিমকে ব্যাংক একাউন্ট নম্বর দিতো টাকা প্রেরণের জন্য।

তিনি জানান, গ্রেপ্তার ওকেচুকুর  প্রধান কাজ ছিল আলবার্টকে মোবাইল সিম সরবরাহ করা। তাছাড়া বিভিন্ন ফেসবুক আইডিতে আলবার্টের মত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাত এবং আলবার্টকে সরবরাহ করত। সে নুপুরকে সকল প্রকার সহযোগিতা করতো। এই চক্রটি গত দুই বছরে কোটি টাকার অধিক হাতিয়ে নিয়েছে।

এ বিষয়ে পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

Tags: গ্রেপ্তার ৩ফেসবুকে প্রতারণা
Previous Post

‘দিল বেচারা’ নিয়ে উত্তেজনা নেই নির্মাতার, জানালেন ঠিক নেই তিনি

Next Post

ধর্ষণ মামলার দ্রুত ন্যায় বিচার নিশ্চিতের উপায়: একটি পর্যালোচনা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণ মামলার দ্রুত ন্যায় বিচার নিশ্চিতের উপায়: একটি পর্যালোচনা

বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি এখন মানসিকভাবে বিপন্ন: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT