চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসামের গ্যাসকূপে বিস্ফোরণ, আহত ৩ বিদেশি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:56 অপরাহ্ন 22, জুলাই 2020
in অন্যান্য, আন্তর্জাতিক
A A
আসামের গ্যাসকূপে বিস্ফোরণে দগ্ধ ও আহত বিদেশিরা, উদ্ধারকারীরা ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

চার সপ্তাহের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কথা থাকলেও ৪৪ দিন পর বড়সড় বিস্ফোরণ হয়েছে আসামের তিনসুকিয়ার বাঘজানে অয়েল ইন্ডিয়া লিমিটেডের গ্যাসকূপে। ঘটনায় আহত হয়েছেন তিন বিদেশি বিশেষজ্ঞ।

অয়েল ইন্ডিয়া লিমিটেডের মুখপাত্র ত্রিদীপ হাজারিকা জানিয়েছেন, বুধবার সকালে পাঁচ নম্বর কূপের কাছে একটি বিস্ফোরণ হয়।

সেই সময় কূপের কাছে ছিল বিদেশি বিশেষজ্ঞদের দল। তারা আগুন নেভানোর কাজ করছিলেন। বিস্ফোরণে আহত হয়েছেন তিনজন বিশেষজ্ঞ। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত আগুন নেভানোর কাজ বন্ধ আছে।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, দুই সপ্তাহ ধরেই গ্যাস বের হচ্ছিল কূপটি থেকে।১০ জুন সেখানে হঠাৎ আগুন লেগে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী। তাদের মধ্য থেকে হঠাৎ নিখোঁজ হন দুই কর্মী। বুধবার সকালে একটি জলাশয়ের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য সিঙ্গাপুর থেকে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দল ভারতে পৌঁছে কাজ শুরু করেছিল।

বিশেষজ্ঞরা জানিয়েছিল, আগুন নিয়ন্ত্রণে চার সপ্তাহ সময় লাগতে পারে।

দমকলকর্মীদের পাশাপাশি ভারতীয় বিমানবাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজ করছেন। আসাম সরকারের অনুরোধে সাড়া দিয়ে এগিয়ে এসেছে ভারতীয় সেনাবাহিনী ও এনডিআরএফ। আধা-সামরিক বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগুনের লেলিহান শিখা ৩০ কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল। এ কারণে আশপাশের এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আগুনে পুড়ে গেছে কূপের আশপাশের অসংখ্য গাছপালা, বাড়িঘর ও জমির ফসল।

যে গ্যাসকূপে আগুন লেগেছে, তা ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান ও মাগুরি মোট্টাপাং জলাভূমির কাছে অবস্থিত হওয়ায় পরিবেশ এবং জীববৈচিত্র্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষ।

Tags: আসামবিস্ফোরণ
Previous Post

হ্যান্ড স্যানিটাইজার থেকে ‘অগ্নিকাণ্ডে’ দগ্ধ চিকিৎসক দম্পতি

Next Post

আধুনিক পদ্ধতিতে দেশীয় মাছের বিলুপ্তি ঠেকাতে প্রধানমন্ত্রীর আহ্বান

Next Post
প্রধানমন্ত্রী ও সেনা কর্মকর্তার মধ্যে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

আধুনিক পদ্ধতিতে দেশীয় মাছের বিলুপ্তি ঠেকাতে প্রধানমন্ত্রীর আহ্বান

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় ফ্যাভিপিরাভিরের কার্যকারিতা নিয়ে গবেষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT