চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে পিপিই দিলো যুক্তরাষ্ট্র দূতাবাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 21, জুলাই 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের কোভিড-১৯ মোকাবেলায় সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে (এএফডি) বিতরণের জন্য অত্যাবশ্যকীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমানের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ডের দূতাবাস প্রতিনিধিরা। এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে পিপিই সহায়তা দেয়ার পরিকল্পিত কার্যক্রমের ষষ্ঠতম অনুদান।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট, ইউএসএআইডি, ডিফেন্স এন্ড এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং সেন্টারস অফ ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এর মাধ্যমে কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশকে ৫৬.৫ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে।

সোমবার ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস যে অনুদান সরঞ্জামগুলো হস্তান্তর করেছে তার মধ্যে রয়েছে ১,২০০টি কেএন৯৫ সার্জিক্যাল মাস্ক, ধুয়ে পুনরায় ব্যবহারযোগ্য ৮,০০০ ফেস মাস্ক, ২০০-মিলিলিটারের ৩,০০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার, ৯,০০০ জোড়া সার্জিক্যাল গ্লাভস, ৬০০ পুনরায় ব্যবহারযোগ্য হ্যাজম্যাট স্যুট, ১০০ ডিসপোজেবল হ্যাজম্যাট স্যুট, এবং ৫০০ মুখমন্ডল ঢাকার শিল্ড। সবগুলো উপকরণ যুক্তরাষ্ট্র স্থানীয়ভাবে বাংলাদেশি কোম্পানিগুলোর কাছ থেকে কিনেছে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই মহামারী মোকাবেলায় বাংলাদেশের পাশে থেকে কাজ করতে এবং দুই দেশের মধ্যকার গভীর সম্পর্ককে আরো জোরদার করতে অঙ্গীকারাবদ্ধ।

Tags: আর্ল মিলারপিপিইবাংলাদেশযুক্তরাষ্ট্র
Previous Post

ঝুম বৃষ্টিতেও অবিচল মুশফিক

Next Post

১৮৪ জন শিল্পীকে অন্যায়ভাবে বাদ দেয়া হয়েছে: রিয়াজ

Next Post
বাংলাদেশের জনপ্রিয় গায়ক রিয়াজের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮৪ জন শিল্পীকে অন্যায়ভাবে বাদ দেয়া হয়েছে: রিয়াজ

স্বাস্থ্য অধিদপ্তর ভবনের বহির্দৃশ্য, অনেক এয়ার কন্ডিশনার লাগানো. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য অধিদপ্তর: সমস্যা কাহাকে বলে ও কী কী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT