চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেয়াল করেছি, মানুষ আমাকে ‘আগুন’ বলে সম্বোধন করে: রিয়া

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
7:43 অপরাহ্ন 17, জুলাই 2020
in বিনোদন
A A
তিন তরুণী বিভিন্ন পোশাকে, শহরের পেছনে, ক্যামেরার দিকে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলালিংকের টিভিসি দিয়েই শুরু। শখের বশে আরও কিছু টিভিসিতে কাজ করেন। প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেসের শর্টফিল্ম, নির্মাতা শিহাব শাহীন, কাজল আরেফিন অমি, মোস্তফা কামাল রাজের নির্দেশনায় কয়েকটি খণ্ড নাটকেও কাজ করেছেন। তবে রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’ এবং অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দুটি সিরিয়াল তাকে সবচেয়ে বেশি পরিচিতি দিয়েছে।

যাকে নিয়ে কথা হচ্ছে তিনি সানজানা সরকার রিয়া। ছোটপর্দার নতুন প্রজন্মের অভিনেত্রীর মধ্যে অন্যতম আলোচিত মুখ তিনি।

রিয়া গাছে পাশে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন, ক্যাজুয়াল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে রিয়া বলেন, অল্পদিন হলো কাজ করছি। আমি হয়তো খুব ভালো অভিনয় পারিনা। ভালো অভিনয় করার মতো কাজ এখনও করতে পারিনি। কিন্তু বুঝতে পারছি দর্শক আমাকে পছন্দ করছে। তারা চাইছে আরও বেশি কাজ করি। কবে আমার নতুন নতুন কাজ আসবে এগুলো সবসময়ই জিজ্ঞেস করে। আমার কাছে এসব জিনিস ভালো লাগে।

তিনি বলেন, শুরুতে আমি সিরিয়াস ছিলাম না। কিন্তু মানুষ আমাকে যেভাবে পছন্দ করছে, এখন আমি অভিনয় নিয়ে সিরিয়াস হয়েছি। মাত্র দুটো সিরিয়াল দিয়ে এতো ইতিবাচকভাবে মানুষ আমাকে গ্রহণ করেছে এটা আমার গুড লাক। যদিও আমি সেভাবে অভিনয় জানি না। মনে হয়, আমি যদি আরেকটু এফোর্ড দেই তাহলে হয়তো আগামিতে আরও ভালো কিছু হতে পারে। করোনার কারণে কাজে ফিরতে পারছি না। সবকিছু স্বাভাবিক হলে আবার কাজ শুরু করবো। এখন কাজে ফিরতে চাইলেও বাসা থেকে অনুমতি দেবে না।

রিয়ার বেশিরভাগ নাটকের পরিচালক থাকেন মোস্তফা কামাল রাজ এবং কাজল আরেফিন অমি। এর বাইরে কাজ করেন না কেন? জানতে চাইলে তিনি বলেন, দুজনেই আমাকে ছোট বোনের মতো মোটিভেট করেন। আমি নতুন। অনেককিছুই বুঝে উঠতে পারিনি। সেজন্য তাদের থেকে শেখার চেষ্টা করি। তাই সবমিলিয়ে অল্প কাজ করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে ফ্যামিলি ক্রাইসিসের মাধ্যমে ফ্যামিলির দর্শক আমাকে চিনেছে আর ব্যাচেলর পয়েন্ট থেকে ইয়োথ দর্শক বেশি পছন্দ করেছে। তবে আমি খেয়াল করেছি, মানুষ আমাকে ‘আগুন’ বলে সম্বোধন করে। কেন করে আমি আসলে জানিনা।

অল্পদিনে কাজ করে ইতিবাচক নেতিবাচক দুটো দিকই দেখেছেন রিয়া। তিনি বলেন, নেতিবাচক জিনিসগুলো এড়িয়ে গেছি। শুধুমাত্র ইতিবাচক জিনিসগুলো আমি গ্রহণ করেছি। এভাবে যতদিন মানুষ ভালোবাসবে ততোদিন কাজ করে যাবো। অল্প কাজ করলেও ভালো ভালো কাজ করবো। আমি এমনিতেই একটু আরাম প্রিয়। ১০ টা কাজের প্রস্তাব এলে একটা করি। এভাবে কোয়ালিটি সম্পন্ন কাজ করে যেতে চাই।

রিয়া বলেন, আগে সবার অভিনয় দেখতাম না। এখন সবার অভিনয় এবং ভালো কাজগুলো দেখে শেখার চেষ্টা করছি। কিছুদিন আগেও শখে বা ভালো লাগা থেকে কাজ করতাম। আগামিতে সিরিয়াসলি পেশাদারী মন নিয়ে কাজ করবো।

প্রেমিকের সাথে রিয়ার সুন্দর মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকের একটি দৃশ্যে রিয়া

নাটক চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে রিয়াকে নিয়ে পোস্ট করা হয়। এগুলো তার নজরেও এসেছে। অনেক ভক্ত তাকে চলচ্চিত্রের নায়িকা হিসেবে চাইছেন। বিষয়টি নিয়ে রিয়া বলেন, অভিনয় আগে শিখে নেই তারপর সিনেমা নিয়ে ভাববো। এই সময় পর্যন্ত কোনো ইচ্ছে নেই। তবে আমাকে নিয়ে ভাবে, মেনশন করে এ জিনিস দেখে আমার খুবই কিউট লাগে! কারণ, দেড় দুই বছর আগেও আমাকে কেউ চিনতো না। অথচ এখন আমাকে নিয়ে ভাবছে। কারও কারও ফেসবুকের প্রোফাইলে আমার ছবি দেখি। মন থেকে যে ভালোবাসে এটা আমার খুব ভালো লাগে। যারা আমাকে নিয়ে ভাবে তাদের উদ্দেশ্যে বলতে চাই, অবশ্যই যেন আমার কাজের ফিডব্যাক তারা এভাবেই জানায় এবং এভাবে আমাকে ভালোবেসে যায়। আমিও তাদের পছন্দ প্রাধান্য দিয়ে কাজের চেষ্টা করবো।

করোনার শুরু থেকে ঘরে আছেন রিয়া। তার বোন থাকেন কানাডায়। বলেন, সারাদিন পরিবারকে সময় দেই। বাসায় ছোট দুই ভাই রয়েছে। অনলাইনে বোনের সাথে সবসময়ই আলাপ হয়। করোনার আগেও এমন হতো। শুটিং ছাড়া বের হতাম না। বন্ধুদের নিয়ে আড্ডা মারা অথবা ঘোরাঘুরি করা করিনা। বোন কানাডা থেকে এলে তার সাথে ঘোরাঘুরি করি। সবসময়ই বাসাতেই থাকা হতো বলে করোনার বাইরের অবস্থা সম্পর্কে আমার ধারণা কম। অনেকের হয়তো বাসায় থাকতে কষ্ট হচ্ছে কিন্তু আমার কাছে আগের মতোই সহজ লাগছে।

‘স্লো এন্ড স্টেডি’ ভাবে অভিনয়ের আঙ্গিনায় নিজের নামটি উজ্জ্বল করতে চান রিয়া। সেই লক্ষ্য নিয়েই পথ চলছেন তিনি। কোনো তাড়াহুড়ো নেই। বিশ্বাস করেন, পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি।

Tags: কাজল আরেফিন অমিফ্যামিলি ক্রাইসিসব্যাচেলর পয়েন্টমোস্তফা কামাল রাজরিয়ালিড বিনোদনশিহাব শাহীনসানজানা সরকার রিয়া
Previous Post

করোনাকালেই তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

Next Post

সাহেদের গাড়ি ও বিভিন্ন ব্যাংকের ৪৮টি চেকসহ গ্রেপ্তার ২

Next Post
দুই ব্যক্তির ছবি, একজন বৃদ্ধ ও একজন যুবক, উভয়ই সাদা পোশাক পরিহিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাহেদের গাড়ি ও বিভিন্ন ব্যাংকের ৪৮টি চেকসহ গ্রেপ্তার ২

ফ্যাশন উদ্যোক্তা সমিতি বাংলাদেশ এর লোগো, ডিজিটাল ও আধুনিক ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভার্চুয়াল এফইএবি'র দেশীয় পোশাক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শনিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT