চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণ বাঁচাতে ছাগলের ঘরে বাঘ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:19 অপরাহ্ন 13, জুলাই 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অন্ধকারে বাঘের ছায়া দেখা যাচ্ছে, প্রাণ বাঁচাতে ছাগলের ঘরে ঢুকে পড়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার পানি থেকে প্রাণ বাঁচাতে ছাগলের ঘরে আশ্রয় নিতে হয়েছে একটি রয়েল বেঙ্গল টাইগারকে।

এনডিটিভি বলছে, ভারতের আসামে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এতে মানুষের চেয়েও বেশি বিপদগ্রস্ত বন্য পশুরা।

বিশাল এলাকাজুড়ে বন্যার পানি থাকায় পশুদের থাকার জায়গা ও খাদ্যের সংকট দেখা দিয়েছে। আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানের অনেক পশুই অসহায় হয়ে পড়েছে। বানের পানি থেকে বাঁচতে উঁচু জায়গার খোঁজে বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছে পশুরা।

এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গেছে, ছাগলের জন্য তৈরি চালায় ঢুকে পড়েছে একটি বাঘ। বন্যার পানি বাড়ার সাথে সাথে কেবল তার মাথা ও পেছনের অংশটি দেখা যাচ্ছে।

কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের প্রায় ৯৫ ভাগ পানিতে প্লাবিত হয়েছে, যেখানে বাঘ, হাতি ও অন্যান্য প্রাণিদের এলাকা।

বাঘটিকে সংরক্ষণ ও উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে উদ্যানের পরিচালক পি শিবকুমার। নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী কাজিরাঙ্গা উদ্যানে প্রায় ১১৮টি বাঘ রয়েছে।

এর আগে ২০১৯ সালের একই সময়ে বন্যা থেকে বাঁচতে মানুষের ঘরের মধ্যে ঢুকে একটি বিছানা দখল করে বসেছিলো ক্লান্ত বাঘ। তখন ঘুম পাড়ানি বন্দুক দিয়ে বাঘটিকে সেখান থেকে বের করতে হয়।

Tags: আসামরয়েল বেঙ্গল টাইগার
Previous Post

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার নীতিগত অনুমোদন

Next Post

করোনাভাইরাস: ইনেসপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৪১

Next Post
বয়সী ব্যক্তি একটি গাছে পাশে দাঁড়িয়ে আছেন, চ্যানেল আই লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ইনেসপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৪১

নেপালে বন্যা ও ভূমিধসে উদ্ধার কাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে বন্যা ও ভূমিধসে নিহত অর্ধশতাধিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT