চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহেদকে ধরতে দেশের বিভিন্ন স্থানে র‌্যাবের অভিযান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:56 অপরাহ্ন 12, জুলাই 2020
in - সেমি লিড, অপরাধ
A A
র‌্যাবের অভিযানে সাহেদ, দেশের বিভিন্ন স্থানে অভিযান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ আত্মগোপনে রয়েছেন জানিয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিক বিল্লাহ বলেছেন, তাকে ধরতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

চ্যানেল আই অনলাইনকে তিনি জানিয়েছেন, সাহেদ দেশেই আছেন। বিদেশে পালিয়ে যেতে পারবেন না। আমরা অনুসন্ধান করছি। তার স্বজন ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করছি। এছাড়াও গ্রেপ্তার হওয়া তার সহযোগীদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। আশা করছি অচিরেই তাকে গ্রেপ্তার করা যাবে।

তিনি আরও বলেন, ‘সাহেদকে গ্রেপ্তার করতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সাহেদের অবস্থান নিশ্চিত করতে র‌্যাবের একাধিক টিমও কাজ করছে। আশা করি খুব দ্রুতই তাকে গ্রেফতার করা সম্ভব হবে।’

শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে তল্লাশি চালিয়ে গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের পাসপোর্ট জব্দ করেছে তদন্তকারী দল। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের কক্ষ থেকে একটি কম্পিউটার, মোহাম্মদ সাহেদের পাসপোর্ট ও প্রধান কার্যালয় থেকে বেশ কয়েকটি কম্পিউটারের হার্ডডিস্ক উদ্ধার করা হয়। তল্লাশির সময় তাদের আরও ২০টি মামলার তথ্য পাওয়া গেছে।

এর আগে সাহেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেয়া হয়। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে ইমিগ্রেশন বিভাগকে এ সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়, সাহেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিনি যেন দেশের বাইরে যেতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে বলা হচ্ছে।

গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরে সেখান থেকে আটজনকে আটক করে র‌্যাব।

এ ঘটনায় মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এতে সোমবার রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখা থেকে আটক আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ ৯ জনকে পলাতক আসামি হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।

Tags: করোনাকরোনাভাইরাসমো.সাহেদরিজেন্ট গ্রুপ চেয়ারম্যানর‌্যাব
Previous Post

রোহিঙ্গা সংকটে প্রায় তিন বছর বন্ধ থাকার পর কক্সবাজারে চালু হচ্ছে জন্মনিবন্ধন

Next Post

কুমিল্লায় করোনা উপসর্গে একদিন পাঁচ জনের মৃত্যু

Next Post
করোনাভাইরাস মৃতদেহ দাফনের জন্য স্বাস্থ্যকর্মীরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় করোনা উপসর্গে একদিন পাঁচ জনের মৃত্যু

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পোর্ট্রেট ছবি, আধুনিক পোশাক পরিহিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কেন ব্যতিক্রম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT