চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ‘শুদ্ধাচার পুরস্কার’ পাওয়া অতিরিক্ত সচিবের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:56 অপরাহ্ন 11, জুলাই 2020
in জনপদ, পাবনা
A A
শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনা প্রতিনিধি: করোনায় মারা গেছেন অতিরিক্ত সচিব, পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার মহাপরিচালক পাবনার কৃতি সন্তান মো. আমিনুল ইসলাম।

শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ২৩ জুন বগুড়ায় তার করোনা শনাক্ত হলে তাকে ২৯ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নেয়া হয় আইসিইউতে এবং সেখানেই শনিবার সকাল ৯টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মো. আমিনুল ইসলাম ১৯৮৬ সালের অষ্টম বিসিএস এর একজন কর্মকর্তা। তিনি প্রথমে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে যোগ দেন। ১৯৯৭ সালে সিনিয়র সহকারী সচিব, ২০০৬ সালে উপসচিব এবং ২০১৬ সালে যুগ্মসচিব পদে পদোন্নতি পান। তিনি ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসে প্রথমে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

২০১৮ সালে তিনি অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান। সর্বশেষ পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-বগুড়ার মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি মন্ত্রী পরিষদ বিভাগের ‘‘শুদ্ধাচার পুরস্কার”-এর জন্য মনোনীত হন মো. আমিনুল ইসলাম।

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ এর কৃতি ছাত্র ছিলেন তিনি। এখান থেকে এইচএসসি পাস করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। অনার্স ও মাষ্টার্স উভয় পরীক্ষাতেই প্রথম স্থান অর্জন করেন। ১৯৯০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফেলোশিপ নিয়ে এমফিল করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার পর তিনিই প্রথম ব্যক্তি যিনি পরিসংখ্যান বিভাগ থেকে ফেলোশিপ ও এমফিল ডিগ্রি লাভ করেন।

তিনি পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো: ছবির উদ্দিন। শনিবার রাতে তাকে পাবনার হেমায়েতপুরে পারিবারিক গোরস্থানে মায়ের কবরের পাশে দাফন করার কথা রয়েছে।

আমিনুল ইসলামের মৃত্যুতে তার সহপাঠি প্রতিরক্ষা সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল, পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ শোক জানিয়েছেন।

Tags: করোনাকরোনাভাইরাসকরোনায় মৃত্যুমো. আমিনুল ইসলাম
Previous Post

বিশ্বময় সংগীত ছড়িয়ে দেয়ার স্বপ্ন দেখেন সাজ

Next Post

বলিউড সিনেমায় বিকাশ দুবে, মূল চরিত্রে মনোজ বাজপেয়ী?

Next Post
বলিউড সিনেমায় বিকাশ দুবে ও মনোজ বাজপেয়ীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড সিনেমায় বিকাশ দুবে, মূল চরিত্রে মনোজ বাজপেয়ী?

স্মিত হাসি সহ ডা. সেঁজুতি সাহা, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পোলিও বিষয়ে পরামর্শ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পোলিও বিষয়ে পরামর্শ দেবেন ডা. সেঁজুতি সাহা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT