চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিদান-রোনালদোকে এক করতে চায় মার্শেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:11 অপরাহ্ন 10, জুলাই 2020
in ফুটবল, স্পোর্টস
A A
মার্শেই ফুটবল ক্লাবের জন্য জিদান ও রোনালদোকে এক করার পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সান্তিয়াগো বার্নাব্যুতে ইতিহাস গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো-জিনেদিন জিদান জুটি। রিয়াল মাদ্রিদকে টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন। তারপর হয়ে গেছেন আলাদা। ভেঙে যাওয়া জুটিকে আবারও এক করতে চাইছে ফরাসি ক্লাব মার্শেই। ক্লাবটির বিনিয়োগকারী মোহামেদ আয়াচি আরৌদির স্বপ্ন মার্শেইয়ের সাদা জার্সিতে মাঠে নামবেন রোনালদো, আর ডাগআউটে থাকবেন জিদান!

আমেরিকান মালিকদের কাছ থেকে মার্শেইয়ের মালিকানা কিনে নিচ্ছে ফরাসি ধনকুবের মুরাদ বৌদেলালের নেতৃত্বাধীন এক কনর্সোটিয়াম। কেনার পর মার্শেইকে ঢেলে সাজাতে চান মুরাদ। ক্লাবটির ঘরের ছেলে ও বিশ্বকাপজয়ী মিডফিল্ডার জিদানকে ডাগআউটে দেখতে চান তিনি।

লা ফিগারোকে আয়াচি আরৌদি জানিয়েছেন, ‘নতুন কোচ? হলে তো ভালোই হয়। স্থানীয় কেউ হলে তো আরও ভালো হয়, না? যেমন, জিনেদিন জিদান? ভবিষ্যতই আমাদের বলে দেবে।’

করোনাভাইরাসের কারণে বাতিল হওয়ার আগে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের দুইয়ে ছিল মার্শেই। লিগ চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ছিল ১২।

জার্মান ফুটবল ও বায়ার্ন মিউনিখের মহাভক্ত আরৌদি ভালোবাসেন রোনালদোকেও। ৩৫ বছর বয়সী পর্তুগীজ মহাতারকার শৃঙ্খলায় মুগ্ধ হয়ে তাকে চান দলে।

‘আমি জার্মান ও বায়ার্ন মিউনিখের শৃঙ্খলাকে ভালোবাসি। বার্সার খেলা দেখতে ভালোবাসি। আরেকজনকে কখনোই ভুলতে পারবো না, ক্রিস্টিয়ানো রোনালদো। আমি তাকে এবং তার পরিশ্রমকে পছন্দ করি। সে এটা অর্জন করেছে।’

‘আমি কী তাকে মার্শেইতে আনতে পারি? জীবনে কোনকিছুই অসম্ভব নয়। তিনি(রোনালদো) মহান আর অনেককিছু দিতে পারেন। উনি এলে আমাদের মনে উৎসাহের জন্ম নেবে। তাকে মার্শেইয়ে আনতে পারাটা স্বপ্ন, তবে এটা মার্শেইয়ের ভবিষ্যৎ সভাপতি মুরাদ বৌদেলালের কাজ।’

Tags: জিদানমার্শেইরোনালদোলিড স্পোর্টস
Previous Post

করোনাভাইরাস: অভিযোগ জানাতে লিংক চালু

Next Post

প্রশংসা পাচ্ছে দোলার জলভ্রম’র ব্যতিক্রমী সুর

Next Post
একজন নারী সুন্দর সাজে, ঐতিহ্যবাহী পোশাকে, চোখে চোখে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশংসা পাচ্ছে দোলার জলভ্রম’র ব্যতিক্রমী সুর

সিনেমা হল বন্ধ, স্টাফরা ভাতের হোটেলে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা হল বন্ধ: স্টাফদের কেউ দিয়েছেন ভাতের হোটেল, কেউ হয়েছেন বাবুর্চি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT