চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ময়ূর-২ লঞ্চের মালিক ৩ দিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:36 অপরাহ্ন 09, জুলাই 2020
in - সেমি লিড, আদালত
A A
বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় মালিক রিমান্ডে, পুলিশ escorting. Channel i News - চ্যানেল আই নিউজ

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ওরফে সোয়াদকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নৌ পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম। অপর দিকে রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিকা খান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওই লঞ্চের সুপারভাইজার আব্দুস সালামকে তিন দিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হয়। তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারের পাঠানোর আদেশ দেন।

সম্প্রতি বুড়িগঙ্গায় শ্যামবাজার এলাকায় ‘এমভি ময়ূর-২’ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ‘এমএল মর্নিং বার্ড’ ডুবে যায়। এ ঘটনায় ৩৪ জন যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে সাত জনের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। দায়ের করা মামলার প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ওরফে সোয়াদকে গ্রেফতার করে নৌ-পুলিশ।

মামলায় ময়ূর-২ লঞ্চের মালিকসহ ৭ জনকে আসামি করা হয়। আসামিরা হলেন, এমভি ময়ূর-২ এর মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লা ও জাকির হোসেন, চালক শিপন হাওলাদার ও শাকিল হোসেন এবং সুকানি নাসির মৃধা ও মো. হৃদয়।

Tags: বুড়িগঙ্গায় লঞ্চডুবিময়ূর-২ লঞ্চ
Previous Post

সরকারি অফিসে নতুন যানবাহন ক্রয় বন্ধ

Next Post

একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে সংসদকে যা জানালেন শিক্ষামন্ত্রী

Next Post
এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে সংসদকে যা জানালেন শিক্ষামন্ত্রী

ঢাকার রিজেন্ট হাসপাতাল লিমিটেডের প্রবেশদ্বার, নিরাপত্তারক্ষীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজেন্ট হাসপাতাল ও সাহেদের সব ব্যাংক হিসাব জব্দ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT