চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ত্যাগের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:53 পূর্বাহ্ন 08, জুলাই 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ত্যাগ করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনছেন তিনি।

গত মে মাসেই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ডব্লিউএইচওর পথ আলাদা হতে যাচ্ছে। যদিও ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য সংস্থা এ সিদ্ধান্তের বিপক্ষে মত দেয়। কিন্তু ট্রাম্প তার সিদ্ধান্তে অটল ছিলেন।

ট্রাম্প জাতিসংঘকে নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্র একটি আনুষ্ঠানিক উপায়ে ডব্লিউএইচও থেকে সরে আসতে চায় এবং সেটা সম্পন্ন হতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।

বলা হচ্ছে, মহামারি করোনায় বৈশ্বিক স্বাস্থ্য খাতের অভিভাবক সংস্থাটির কার্যক্রমে অসন্তুষ্ট হয়ে এমন সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প।

২০১৯ সালে সংস্থাটিকে সর্বোচ্চ তহবিল সরবরাহ করে যুক্তরাষ্ট্র। গত বছর ডব্লিউএইচওর বার্ষিক বাজেটের প্রায় ১৫ শতাংশ বা চারশ মিলিয়ন ডলার দেয় যুক্তরাষ্ট্র।

গত মে মাসের শেষের দিকে ট্রাম্প অভিযোগ তোলেন, করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমে ডব্লিউএইচও চীনের নিয়ন্ত্রণে কাজ করছে। জাতিসংঘের সংস্থাটিতে অর্থায়ন বন্ধ করে অন্যত্র তা ব্যয় করবেন ট্রাম্প। তবে এ প্রক্রিয়া সম্পন্ন হতে বছরখানেক সময় লাগবে।

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফানে ডুজারিক বিবিসিকে জানান, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইস্তফার আবেদন জানিয়েছে। ২০২১ সালের ৬ জুলাই থেকে এটি কার্যকর হবে।

অন্যদিকে, নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন টুইটে জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিনই ডব্লিউএইচওতে পুনরায় যোগ দেবে যুক্তরাষ্ট্র।

Tags: করোনাভাইরাসজাতিসংঘবিশ্ব স্বাস্থ্য সংস্থাযুক্তরাষ্ট্র
Previous Post

রাঙ্গামাটিতে করোনায় প্রাণিসম্পদ কর্মকর্তার মৃত্যু, শনাক্ত বেড়ে ৩৯২

Next Post

কারো পৌষ মাস কারো সর্বনাশ

Next Post
রেজেন্ট হাসপাতাল লিমিটেডের বহির্দৃশ্য, রোগী ও দর্শনার্থীরা প্রবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কারো পৌষ মাস কারো সর্বনাশ

বার্সেলোনার ফুটবলার লিওনেল মেসি মাঠে উল্লাসে, ক্যাপশন ও লক্ষ্যবস্তু. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিকে আনতে ইন্টারকে সাহায্য করবে টায়ার কোম্পানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT