চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি সিনেমায় আসার আগেই এন্ড্রু দা ছিলেন আমার প্রিয় শিল্পী’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 অপরাহ্ন 06, জুলাই 2020
in বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় গায়ক এন্ড্রু কিশোরের ছবি, তার স্মৃতি ও প্রেরণা. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর মারা গেছেন। তাঁর মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। কেউ তাঁর চলে যাওয়া মেনে নিতে পারছেন না।

যেহেতু এই শিল্পী চলচ্চিত্রের গানের জন্যই সবার কাছে বিখ্যাত হয়ে উঠেছিলেন, তাই তাঁর মৃত্যু শোক ছুঁয়ে যাচ্ছে চলচ্চিত্রের মানুষদেরও।

দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানও এন্ড্রু কিশোরের মৃত্যুতে শোকে মূহ্যমান। একইসঙ্গে এই খ্যাতিমান শিল্পীর প্রয়াণে সমবেদনা জানিয়েছেন তাঁর পরিবারের প্রতি।

মৃত্যুর খবর শোনার পর চ্যানেল আই অনলাইনকে শাকিব খান বলেন, এন্ড্রু কিশোরের চলে যাওয়ার মাধ্যমে বাংলাদেশের সংগীত একজন লিজেন্ডকে হারালো। এই ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়। আমার ছবির অগণিত জনপ্রিয় গান তার কণ্ঠ থেকে এসেছে। শুধু আমার ছবি নয়, অসংখ্য সুপার ডুপার হিট গান আমরা তাঁর কাছ থেকে পেয়েছি যা বাংলাদেশের চলচ্চিত্রের গান তথা গোটা সংগীত ভুবনকে সমৃদ্ধ করেছে।

তিনি বলেন, তাঁর প্রায় প্রতিটি গানই মানুষের মনে গেঁথে আছে। কয়েক দশক ধরে চলচ্চিত্রের গানে তিনি আমাদের সবার শ্রদ্ধাভাজন হয়ে আছেন। তাঁর গান শুনে অনুপ্রাণিত হয়ে এ প্রজন্মের অনেক শিল্পী সংগীত জগতে এসেছেন। উনি এমন একজন শিল্পী যার প্রায় প্রতিটি গানই জনপ্রিয়। এন্ড্রু কিশোর হলেন রোমান্টিক গানের মাস্টার ভয়েস।

সিনেমায় আসার আগেই এন্ড্রু দা ছিলেন আমার প্রিয় শিল্পী। তাঁর কত গান গুনগুন করে গেয়েছি ঠিক নেই। সিনেমায় আসার পর থেকেই তাঁকে আমি পাশে পেয়েছি। আমার সঙ্গে তার অত্যন্ত চমৎকার সুসম্পর্ক ছিল।

এন্ড্রু কিশোরের শেষ জীবনের কথা উল্লেখ করে শাকিব আরো বলেন, সারাটা জীবন উনি গান করে গেছেন, অথচ তাঁর জীবনের শেষ সময়টা চিকিৎসার জন্য নিজের ফ্ল্যাটও বিক্রি করতে হয়েছে। একজন কিংবদন্তি শিল্পীকে কেন এতো শোচনীয় অবস্থার মধ্য দিয়ে যেতে হবে? তাঁর মতো শিল্পী কি আমরা আর পাবো? তাই তাঁর মতো লিজেন্ড যারা আছেন তাদের প্রতি সরকার ও আমাদের আরও যত্নশীল হওয়া উচিত।

শুধু শাকিব খান নয়, নায়করাজ রাজ্জাক থেকে শুরু করে আনোয়ার হোসেন, সোহেল রানা, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, সালমান শাহ, ওমর সানীসহ এই প্রজন্মের নায়করাও প্রয়াত কিংবদন্তি শিল্পীর কণ্ঠে বড় পর্দায় ঠোঁট মিলিয়েছেন। তার গাওয়া প্রায় সব গানই বেশ জনপ্রিয়তা পেয়েছে।

Tags: আনোয়ার হোসেনইলিয়াস কাঞ্চনএন্ড্রু কিশোরজাফর ইকবাললিড বিনোদনশাকিব খানসালমান শাহসোহেল রানা
Previous Post

বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ কমেছে: জন হপকিন্স

Next Post

‘মা সুপারি, ডিম বিক্রি করে বল কেনার টাকা দিতেন’

Next Post
বাংলাদেশি নারী ক্রিকেটার মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মা সুপারি, ডিম বিক্রি করে বল কেনার টাকা দিতেন’

বাংলাদেশি অভিবাসীরা ভিয়েতনামে আটক, জেলখানার ভিতরে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েতনামে ২৭ বাংলাদেশি দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT