চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাস্ক পরলে আমাকে ওয়েস্টার্ন হিরো ‘লোন রেঞ্জার‘ এর মতো দেখায়: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 02, জুলাই 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্পের ছবি, যেখানে তিনি মুখোশ পরেছেন, পটভূমিতে গাছের সারি।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের শুরু থেকেই ফেসমাস্ক নিয়ে নেতিবাচক আচরণ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মাস্ক পরার বিরোধী ছিলেন। বিশেষজ্ঞদের পরামর্শও তোয়াক্কা করেননি তিনি। কিন্তু হঠাৎ তিনি সুর পাল্টালেন।

এক সাক্ষাতকারে তিনি মাস্ক পরা পছন্দ করেন জানিয়ে বলেছেন, মাস্ক পরলে তাকে মুখোশধারী কাল্পনিক ওয়েস্টার্ন ফিল্ম লোন রেঞ্জারের হিরোর মতো দেখায়।

বুধবার ফক্স বিজনেস নেটওয়ার্কের সঙ্গে সাক্ষাতকারে ট্রাম্প বলেন, আমার সবই মাস্কের জন্য।’

এসময় তিনি মাস্ক পরবেন কিনা এমন প্রশ্নে বলেন, আমি যদি এমন কোনো পরিস্থিতিতে যাই তাহলে অবশ্যই পরবো। প্রকাশ্যে মাস্ক পরা নিয়ে আমার কোনো সমস্যা নেই।

এপির প্রতিবেদনে বলা হয়, যদিও এপ্রিলে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) যখন জনগণকে ফেসমাস্ক পরার পরামর্শ দেয়া শুরু করে মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং তার বিরোধিতা করেন। তিনি স্পষ্টই বলেন, ‘আমি মনে করি না যে আমি এটি করবো‘।

এতোদিন পর এসে তিনি মাস্ক পরার বিষয়ে ইতিবাচক মন্তব্য করলেন। তবে দেশজুড়ে মাস্ক পরা বাধ্যতামূলক করা দরকার আছে বলে এখনো মনে করেন না তিনি।  কারণ দেশে এমন অনেক জায়গা রয়েছে, যেখানে মানুষ খুব দীর্ঘ দূরত্বে থাকেন।

আগামী ৩ জুলাই স্বাধীনতা দিবস উদযাপনে লোকজনকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে না বলেও জানান।

ডোনাল্ড ট্রাম্প বলেন, মানুষ যদি মাস্ক পরা উচিত বলে মনে করে, তবে পরবে।

তিনি এখনো মনে করেন, কোনো একদিন করোনাভাইরাস অদৃশ্য হয়ে যাবে। ‘হ্যাঁ, আমি বলেছিলাম। আমি এটা মনে করি। নিশ্চয় কিছু সময়‘।

কিন্তু গতকাল আমেরিকা করোনা শনাক্তে নতুন রেকর্ড করেছে। ২৪ ঘণ্টায় ৫২ হাজার মানুষ আক্রান্ত হয়েছে।

করোনা আক্রান্তের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র শীর্ষে অবস্থান করছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ২৭ লাখ ৮০ হাজার বেশি মানুষ আক্রান্ত ও ১ লাখ ৩০ হাজার ৭৯৮ জন মৃত্যুবরণ করেছে।

Tags: করোনাভাইরাসডোনাল্ড ট্রাম্পমাস্কযুক্তরাষ্ট্র
Previous Post

আসছে মৌসুমে কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেন ক্লাপ

Next Post

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ১ লাখ ৫৩ হাজার ২৭৭, মৃত ১৯২৬

Next Post
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা করোনাভাইরাস সচেতনতায় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ১ লাখ ৫৩ হাজার ২৭৭, মৃত ১৯২৬

করোনাভাইরাস: দেশে ফেরা প্রবাসীদের কর্মসংস্থানে জাতিসংঘের সহযোগিতা কামনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT