চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের যাত্রা শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:51 অপরাহ্ন 01, জুলাই 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পতেঙ্গায় সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের যাত্রা শুরু হয়েছে।

গত জুন মাসের মাঝামাঝিতে এ হাসপাতালটির প্রস্তুতির কাজ শুরু করেছিল স্বেচ্ছাসেবী শিক্ষামূলক প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন।

বুধবার পতেঙ্গায় বি কে কনভেনশন সেন্টারে সিএমপি কমিশনার মাে. মাহাবুবর রহমান আনুষ্ঠানিকভাবে এই হাসপাতালের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ।

দেশের জনগণের অর্থায়নে নির্মিত এই হাসপাতালে বিনামূল্যে করোনা রোগীর পাশাপাশি অন্যান্য উপসর্গের রোগীদেরও চিকিৎসা দেওয়া হবে। এতে প্রতিদিন ১০টি করে করোনা স্যাম্পল কালেকশন করা হবে। রোগীদের সার্বক্ষণিক চিকিৎসার দায়িত্বে থাকবে ১২ জন দক্ষ চিকিৎসক, ১৬ জন নার্স ও ৫০ জন স্বেচ্ছাসেবকের সমন্বয়ে গঠিত টিম। হাসপাতালে ২০টি হাই ফ্লো নেজাল কেনোলা অক্সিজেন সুবিধা সংবলিত বেড রয়েছে। নারী ও পুরুষদের জন্য পৃথক ওয়ার্ড ও ৪ বেলা খাবার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও টেলিমেডিসিন সেবার মাধ্যমে যুক্ত হবেন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের দক্ষ চিকিৎসক। প্রতিটি বেডে থাকবে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম। রোগীদের যাতায়তের জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকবে দুইটি এ্যাম্বুলেন্স। প্রাথমিকভাবে ৫০ শয্যা দিয়ে যাত্রা শুরু করা এই হাসপাতালকে দ্রুত সময়ের মধ্যে ১০০ শয্যায় রূপান্তর করা হবে বলে জানা গেছে।

সিএমপি-বিদ্যানন্দ ফাউন্ডেশনে উদ্যোগে নির্মিত এই হাসপাতাল নগরের জনসাধারনের চিকিৎসাসেবায় ও করোনা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিএমপি কমিশনার।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, হাসপাতালের ডাক্তার, নার্স ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মকর্তারা।

Tags: করোনাভাইরাসবিদ্যানন্দ ফাউন্ডেশনসিএমপি কমিশনার
Previous Post

গ্রিজম্যানকে নিয়ে বলতে ‘কথা হারিয়ে ফেলেছেন’ সিমিওনে

Next Post

বিনা ভাড়ায় রাজধানীর পাইকারি বাজারে আম পরিবহন শুরু

Next Post
ঢাকায় আম পরিবহন ট্রাক, রাস্তার পাশে দাঁড়িয়ে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনা ভাড়ায় রাজধানীর পাইকারি বাজারে আম পরিবহন শুরু

শিমুল-শারমিন দম্পতি লাইভ আড্ডায় হাসিমুখে একসাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

লাইভ আড্ডায় শিমুল-শারমিন দম্পতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT