চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস প্রতিরোধে পশুর হাটের সংখ্যা কমাতে হবে: কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:20 অপরাহ্ন 01, জুলাই 2020
in - সেমি লিড, রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটের মাধ্যমে করোনাভাইরাস এর সংক্রমণ বেড়ে যাওয়ার আশংকা থাকায় এ বিষয়ে গভীরভাবে চিন্তা করে কার্যকর গাইডলাইন তৈরি করতে হবে।

তিনি বলেন: প্রয়োজনে পশুরহাটের সংখ্যা কমিয়ে আনতে হবে।

ওবায়দুল কাদের বুধবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব পরামর্শ দেন।

তিনি বলেন: যত্রতত্র পশুর হাটের অনুমতি দেয়া যাবে না, কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করলে কোরবানীর পশুর হাট স্বাস্থ্যঝুঁকির ভয়ানক মাত্রায় নিয়ে যেতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্টদের আগেই করণীয় নির্ধারণের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন: মহাসড়ক ও এর আশেপাশে পশুরহাটের অনুমতি দেয়া যাবে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন: দেশের ৯ টি জেলায় বন্যা দেখা দিয়েছে। করোনার পাশাপাশি ঘূর্নিঝড় আম্পানের রেশ না কাটতেই বন্যার পানিতে ডুবে যাচ্ছে বসত বাড়ি, কৃষকের ফসল, মানুষের স্বপ্ন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বন্যা কবলিত জেলাসমূহে পাঠানো হচ্ছে ত্রাণ সহায়তা জানিয়ে মন্ত্রী বলেন: আমাদের আস্থার প্রাচীর,মনোবলের আলোকশিখা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিষয়ে নিবিড়ভাবে মনিটর করছেন।

তিনি সকলকে ঐক্য এবং সাহসিকতার সাথে এ সকল দুর্যোগ উত্তরণে কাজ করারও আহ্বান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশাসনের পাশাপাশি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে সময়ের সাহসী যোদ্ধা, মানবিক ও জনবান্ধব আওয়ামী লীগ নেতাকর্মীদের আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন: নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ইতোমধ্যে বাংলাদেশ যে সক্ষমতা দেখিয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই ধারাবাহিকতায় এবারও অসহায় মানুষের পাশে থেকে দুর্যোগ মোকাবেলায় সক্ষম হবো ইনশাআল্লাহ।

Tags: ঈদুল আযহাকরোনাকরোনাভাইরাসকোরবানি
Previous Post

চলে গেলেন কিংবদন্তি কমেডিয়ান কার্ল রেইনার

Next Post

২০ কোটি টাকা খাবার বিলের খবর মিথ্যা: ডিএমসি পরিচালক

Next Post
বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মুখে মাস্ক পরা, ক্যাম্পাসে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ কোটি টাকা খাবার বিলের খবর মিথ্যা: ডিএমসি পরিচালক

শ্রমিকরা পণ্য প্যাকেটিং ও গুদামজাত করছে, বাংলাদেশে শ্রমিকের কাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির আনন্দে অপু, করোনা নেগেটিভ পুরো পরিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT