চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঞ্চ দুর্ঘটনায় ক্রিকেট মহলেও শোকের ছায়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 30, জুন 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে ভালো নেই বাংলাদেশের মানুষ। থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল। এমন অবস্থায় সোমবার বুড়িগঙ্গা নদীর তীর সদরঘাট এলাকায় ঘটে গেল আকস্মিক এক দুর্ঘটনা। বড় লঞ্চের ধাক্কায় ডুবে যায় মর্নিং বার্ড নামের যাত্রীবাহী ছোট লঞ্চ। মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৩২ জনের প্রাণহানি ঘটেছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে।

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, রুবেল হোসেন ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে শোক প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রে থাকা সাকিব লিখেছেন, ‘প্রতিটি শোক সংবাদ হতাশার, বেদনার। গত চারমাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। এরমধ্যে আজ আবার বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চ ডুবে এখন পর্যন্ত ৩২ জন মানুষের প্রাণহানি এবং এখন পর্যন্ত বেশকিছু যাত্রী নিখোঁজ রয়েছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। সত্যি বলতে আমি কোনভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছি না।’

‘পুরো পৃথিবীর এই ভয়ংকর ক্রান্তিকালে এমন দুর্ঘটনার কোনো সান্ত্বনা বা ব্যাখ্যা আমার জানা নেই। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর একটি যেন না হয় এমন বাংলাদেশ দেখবার প্রত্যাশা করি। করোনা সব সকল দুর্যোগ কেটে যাবে ইনশাআল্লাহ। মাত্র ৩০ সেকেন্ড দূরের পথে থেকেও, সারাজীবনের জন্য পরপারে পাড়ি জমানো সকল আত্মার প্রতি শান্তি ও সৃষ্টিকর্তার নিকট জান্নাত কামনা করছি।’

জাতীয় দলের পেসার রুবেল লিখেছেন, ‘এসেছিলো স্বপ্নের নগরীতে বেঁচে থাকার আশায়। কে জানত নিজেরাই চলে যাবে স্বপ্নপুরিতে। অত্যন্ত হৃদয় বিদারক মর্মান্তিক একটি দুর্ঘটনা… বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। হে মহান আল্লাহ আপনি সকল নিহতের পরিবারকে এই শোক সামলে ওঠার শক্তি দান করুন। আমিন।’

উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিক তার ফেসবুক পেজে লিখেছেন, ‘বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় নিরীহ মানুষদের প্রাণহানিতে আমি বিস্মিত ও শোকাহত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখনও পর্যন্ত ভালো বছর নয় এটি।’

Tags: টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটমুশফিকরুবেললঞ্চ দুর্ঘটনালিড স্পোর্টসসদরঘাটসাকিব
Previous Post

মহামারীতে রূপ নেওয়ার মতো চীনে আরেকটি নতুন ভাইরাসের সন্ধান!

Next Post

জুলাইতে ক্লিনিক্যাল ট্রায়ালে ভারতের প্রথম করোনা টিকা কোভাক্সিন

Next Post
ভারতের কোভাক্সিন করোনা টিকা ভ্যাকসিনের বোতল, ক্লিনিক্যাল ট্রায়ালে ব্যবহৃত. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইতে ক্লিনিক্যাল ট্রায়ালে ভারতের প্রথম করোনা টিকা কোভাক্সিন

নির্বাচিত ব্যক্তিরা একত্রে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুদানের ছবিতে শুভ-পূজাকে চান ইস্পাহানি আরিফ জাহান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT