চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ‘দিল বেচারা’, ‘লক্ষ্মী বম্ব’ সহ সাত ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:06 পূর্বাহ্ন 30, জুন 2020
in বিনোদন
A A
Disney+ Hotstar এ মুক্তি পাবে 'দিল বেচারা' ও অন্যান্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে সাতটি বলিউড ছবি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বলিউড তারকারা। সোমবার বিকালে একটি বিশেষ লাইভ অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিয়ে এই ছবিগুলির আনুষ্ঠানিক ঘোষণা দিলেন অক্ষয় কুমার, অজয় দেবগণ,আলিয়া ভাট, অভিষেক বচ্চন। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন বরুণ ধাওয়ান।

করোনাভাইরাসের কারণে সিনেমা হলগুলো বন্ধ। এদিকে মুক্তির অপেক্ষায় আছে অনেকগুলো ছবি। পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে প্রযোজকরা ওটিটি প্ল্যাটফর্মগুলোকে বেছে নিচ্ছেন সিনেমা মুক্তির জন্য।

জুলাই থেকে অক্টোবরের মধ্যেই মুক্তি পাবে সাতটি আলোচিত বলিউড ছবি। ছবিগুলো হলো দিল বেচারা, লক্ষ্মী বোম্ব, সড়ক ২, খুদা হাফিজ, ভুজ, বিগ বুল এবং লুটকেস।

২৪ জুলাই প্রয়াত সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’ দিয়ে শুরু হবে ডিজনি প্লাস হটস্টারে সিনেমা মুক্তির এই আয়োজন। এরপর একে একে বাকি ছবিগুলো মুক্তি পাবে।

সুশান্তকে স্মরণ করে বরুণ ধাওয়ান বলেন, ‘আমাদের সবার জন্য অন্যতম স্মরণীয় ছবি হতে চলেছে দিল বেচারা। সুশান্তের শেষ ছবিকে আমরা সবাই স্মরণীয় করে তুলব’।

লাইভে অক্ষয় বলেন, তিনি বুঝতে পারছেন তার ভক্তরা বড় পর্দায় তাকে কতটা মিস করছেন। ছোটবেলার স্মৃতিচারণ করে এই অভিনেতা বলেন, আগে পরিবারের সাথে প্রতি শনিবার সিনেমা দেখতে যেতেন। অক্ষয় মনে করেন চলমান পরিস্থিতিতে সিনেমা দেখার ধরণও বদলেছে।

অজয় দেবগণ বলেন, মহামারীতে সিনেমা ইন্ডাস্ট্রি শিখেছে যে তারা ডিজিটাল প্ল্যাটফর্মেও সিনেমা মুক্তি দিতে পারে। ভবিষ্যতে থিয়েটার এবং ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেয়ার জন্য আলাদা ধরনের অনেক সিনেমা তৈরি করা যেতে পারে বলে মনে করেন তিনি।

ছবি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি তারকারা নিজেদের সিনেমার পোস্টারও প্রদর্শন করেছেন এই লাইভে। হিন্দুস্তান টাইমস

Tags: অক্ষয় কুমারঅজয় দেবগণআলিয়া ভাটওটিটি প্ল্যাটফর্মখুদা হাফিজদিল বেচারাবরুণবরুন ধাওয়ানলক্ষ্মী বোম্বলুটকেসসুশান্ত সিং রাজপুত
Previous Post

করোনাভাইরাসে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ভারতে

Next Post

সৈকতের ১০০ দিনের মানবিক লড়াই

Next Post
শিশুদের মানবিক লড়াই উদযাপন, সৈকতের ১০০ দিনের সংগ্রাম. Channel i News - চ্যানেল আই নিউজ

সৈকতের ১০০ দিনের মানবিক লড়াই

প্রভাবশালী নারী মুখের ছবি, সুন্দর ও আত্মবিশ্বাসী দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুখ খুললেই ক্যারিয়ার শেষ: রেবেকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT