চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: নমুনা পরীক্ষায় ‘ফি’ দিতে হলে লাভের চেয়ে লোকসানের আশঙ্কা

ফাহমিদা আখতার by ফাহমিদা আখতার
8:03 অপরাহ্ন 28, জুন 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি ল্যাবগুলোতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য ‘ফি’ নির্ধারণ করা হলে লাভের চেয়ে লোকসান বেশি হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা মনে করেন, করোনা প্রতিরোধে বেশি বেশি টেস্ট করানোর বিকল্প নেই। কিন্তু নমুনা পরীক্ষা ফি নির্ধারণ করলে টেস্টের প্রবণতা অনেক কমে যাবে, যদিও আমাদের দেশে প্রয়োজনের তুলনায় অনেক কম টেস্ট করানো হচ্ছে।

এ প্রসঙ্গে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “অনেক মানুষের টেস্ট করানোর সমর্থ্য নেই। এই সিদ্ধান্ত নেয়া হলে বিষয়টা ঠিক হচ্ছে না। অথচ বেশি বেশি টেস্ট করানো অবশ্য কর্তব্য।”

আমাদের দেশে সরকারি ল্যাবগুলোতে এখন পর্ন্ত বিনামূল্যে টেস্ট করানোর পরও টেস্ট করানোর হার লাখে একশ’রও কম। অথচ প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপালে জনসংখ্যা অনুপাতে টেস্টের হার আমাদের তুলনায় অনেক বেশি বলে উল্লেখ করেন অধ্যাপক নজরুল।

অধ্যাপক নজরুল’র মতে, “করোনা সংক্রমণ টেস্ট করানো তো কোন আয়ের বিষয় না। করোনা সংক্রমণের হার জানার জন্য বেশি বেশি টেস্ট খুবই দরকার। আর এটা নিশ্চিত করা সরকারেরই দায়িত্ব। জনগণ নিজের টাকা খরচ করে সরকারকে তথ্য দিবে সেটা ঠিক না।”

অধ্যাপক নজরুল ইসলাম বলেন, টেস্ট করানোর জন্য ফি নির্ধারণ সরকারের চিন্তা ও পরিকল্পনার দৈন্য।

করোনা মহামারীতে বাংলাদেশসহ সারাবিশ্ব যখন মহা সঙ্কটে তখন নিজের ও চারপাশের মানুষকে নিরাপদ রাখার জন্য জন্য বেশি বেশি করোনা সংক্রম টেস্ট করা খুবই জরুরি বলে মন্তব্য করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী। তিনি মনে করেন, এ পরিস্থিতিতে করোনা পরীক্ষায় ফি নির্ধারণ যুক্তিহীন ও অগ্রহণযোগ্য।

ডা. লেলিন চৌধুরী বলেন, “করোনা সংক্রমণ প্রতিরোধে বেশি বেশি টেস্টের চেয়ে সহজ উপায় আর নেই। এখন করোনা পরীক্ষায় ফি নির্ধারণ করলে বেশীরভাগ সংক্রমিত মানুষ টেস্ট করাতে নিরুৎসাহিত বোধ করবেন। সংক্রমণের পর যার খুব বেশি শারিরীক কষ্ট হচ্ছে না তিনি আর টেস্ট করাতে আগ্রহী হবেন না। এতে সংক্রমণ বহুগুণ বাড়বে। লাভের চেয়ে ক্ষতি হবে বেশি।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “টেস্ট না করানোর ফলে সংক্রমণ বৃদ্ধিতে রোগীর সংখ্যা বেড়ে যাবে। হাসপাতালগুলোতে রোগীর ভীড় বাড়বে। বেশি বেশি ক্রিটিক্যাল রোগীর জন্য আইসিইউ দরকার হবে। কেউ কেউ হয়তো চিকিৎসার অভাবে মারা যাবেন। এইসব রোগীর চিকিৎসা খরচ যোগাতে যেয়ে টেস্টিং এ যা আয় হবে তার চেয়ে বহুগুণ অর্থ খরচ হয়ে যাবে।”

এসব ক্ষেত্রে সচেতন নাগরিকদের মতাতম সরকার গ্রহণ না করলে অনেক বড় মূল্য দিতে হবে। বাংলাদেশ এই মহামারীতে ইতোমধ্যে অনেক মূল্য দিয়েছে। করোনাভাইরাস ইস্যুতে সরকারের যা করার ছিলো তা না করে যা করার দরকার নেই সেসব কাজ করছে, এতে কারো কল্যাণ হবে না বলে মন্তব্য করেন ডা. লেলিন চৌধুরী।

কোভিড-১৯ বা করোনাভাইরাসের নমুনা পরীক্ষা সরকারিভাবে এতদিন বিনামূল্যে করা হলেও সেটা আর বিনামূল্যে থাকছে না বলে শনিবার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ঠিক কবে থেকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য ফি দিতে হবে এবং ফি এর পরিমাণ কত হবে, সে বিষয়ে জানতে ফোনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

Tags: করোনাভাইরাসকোভিড-১৯নমুনা পরীক্ষামহামারী
Previous Post

করোনা ভ্যাকসিন উদ্ভাবনে ৫০ হাজার ডলার দেবে বাংলাদেশ

Next Post

পাগল মন মনরে নিয়ে কপিরাইট মামলা

Next Post
শাকিব খান হাসিমুখে দাঁড়িয়ে আছেন, প্রাকৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাগল মন মনরে নিয়ে কপিরাইট মামলা

মোন্নোয়ারা জামান, মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগ নেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ নেত্রী ও মুক্তিযুদ্ধের সংগঠক মনোয়ারা জামান মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT