চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে কাজের মেয়েকে নির্যাতন করে হত্যার অভিযোগ

হাসান ইসমাইল by হাসান ইসমাইল
9:40 পূর্বাহ্ন 27, জুন 2020
in - সেমি লিড, জনপদ, বান্দরবান
A A
কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির মৃতদেহ পড়ে আছে, শোকে ভরা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবান মধ্যম পাড়া ৪ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীরের বিল্ডিং-এ এক কাজের মেয়েকে শারীরিক নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। ২৬ জুন শুক্রবার বিকাল ৩ টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।

নিহত কাজের মেয়ে রিম্পি পাল (২২) বাঁশখালী কালিপুর গ্রামের ৭ নং ওয়ার্ড পালপাড়ার শংকর পাল (৫০) ও বেবি পাল (৪০) এর মেয়ে। নিহতের পরিবার বর্তমানে বান্দরবান জেলা কারাগারের পিছন পাড়াতে এক বাসায় ভাড়া থাকে।

মেয়েটি দীর্ঘ আট মাস ধরে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত দীপা প্রভা বাসায় কর্মরত ছিল।

নিহতের মা বেবি পাল জানান, আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ। গরিব বলে আমরা মেয়েকে তাদের বাসায় কাজ করতে দিয়েছিলাম। তারা প্রায় সময় আমার মেয়েকে নির্যাতন করতো, আমরা গরিব বলে তার প্রতিবাদ করতে পারতাম না দু’মুঠো ভাতের জন্য। আমরা যদি দেখা করতে চাইতাম লকডাউন এর দোহাই দিয়ে তারা আমাদেরকে কারো সাথে যোগাযোগ করতে দিত না। তাকে দেখে তখন আমাদের সবার কষ্ট লাগতো।

কিন্তু শুক্রবার দুপুর ৪ টার দিকে দীপা প্রভা নিহত রিম্পি পালের মা বাবাকে ফোন করে জানান আপনাদের মেয়ে শ্বাসকষ্টে নিশ্বাস নিতে পারছে না। ওর শারীরিক অবস্থা খুব খারাপ। আপনারা দ্রুত বাসায় আসেন।

তারা ওই বাসায় গিয়ে দেখে সে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, তার কান দিয়ে রক্ত বের হচ্ছে এবং মাথায় আঘাতের দাগ আছে। অবস্থা খারাপ দেখে রিম্পিকে দ্রুত বান্দরবান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে দীপা প্রভার স্বামী আশিষ শর্মা জানান, মেয়েটি শারীরিকভাবে অসুস্থ ছিল। হঠাৎ করে বমি করতে করতে অসুস্থ হয়ে গেছে। সে গলায় ভাত আটকে গিয়ে শ্বাস বন্ধ হয়ে মারা গেছে। আমরা তার শারীরিক অবস্থা খারাপ দেখে তার পরিবারকে খবরটা পাঠিয়েছি।

বান্দরবান সদর থানার অতিরিক্ত সহকারী পুলিশ সুপার সদর সার্কেল রেজা সারোয়ার জানান, আমরা বিষয়টি তদন্ত করছি। হাসপাতাল থেকে পোস্টমর্টেম এর পর বিস্তারিত আরও রিপোর্ট আমরা পাব। তবে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে ঘটনার সত্যতা উদঘাটন করার।

Tags: শারীরিক নির্যাতনহত্যা
Previous Post

করোনাভাইরাস: একদিনেই বিশ্বব্যাপী আক্রান্ত প্রায় ২ লাখ

Next Post

‘বুড়িয়ে যাওয়া বার্সার সমস্যা নয়, সমাধান’

Next Post
বার্সেলোনার ফুটবল খেলোয়াড় মাথায় হাত দিয়ে চিন্তিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বুড়িয়ে যাওয়া বার্সার সমস্যা নয়, সমাধান’

ভার্চুয়াল সভায় অংশগ্রহণকারী ব্যক্তিরা আলোচনায় ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT