চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুরি দেখে ফেলায় মুক্তিযোদ্ধার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

রেজাউল করিম রেজা by রেজাউল করিম রেজা
2:42 অপরাহ্ন 25, জুন 2020
in জনপদ, নাটোর
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরের নিচাবাজার চৌধুরীপাড়ায় মুক্তিযোদ্ধা মাজেদ খান চৌধুরীর স্ত্রী জাহানারা চৌধুরীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে মাজেদ খান চৌধুরীর নিজ বাসভবনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চুরি করার সময় দেখে ফেলায় চোর জাহানারা চৌধুরীকে উপুর্যপরি ছুরিখাঘাত করে জানালা ভেঙ্গে পালিয়ে যায়। জাহানারা চৌধুরীর শরীরে ৯টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘাতক সোহান(১৬) কে চিহ্নিত করেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, কান্দিভিটা মহল্লার সাইফুল ইসলাম নিচামাজেদ খান বাজার চৌধুরী পাড়ায় মাজেদ চৌধুরীর বাসায় ভাড়া থাকতেন। সম্প্রতি তিনি বাসা পরিবর্তন করে সালেম খান চৌধুরীর বাসায় ভাড়া উঠেন। মাজেদ খান চৌধুরীর বাসায় ভাড়া থাকার সুবাদে সাইফুলের ছেলে সোহান বাসার কোথায় কি আছে তা ভালো ভাবেই জানতো।

গতকাল বুধবার সোহান দিনের কোন এক সময় মাজেদ খান চৌধুরীর বাসায় ঢুকে আত্মগোপন করে থাকে। গভীর রাতে সে চুরি করা শুরু করে। এক পর্যায়ে জাহানারা চৌধুরীর রুমে ঢুকে স্বর্নালংকার হাতিয়ে নেওয়ার সময় জাহানারা চৌধুরীর ঘুম ভেঙ্গে যায়। এসময় সে সোহানকে জাপটে ধরলে সোহান উপুর্যপরি জাহানারা চৌধুরীকে ছুরিকাঘাত করে জানালার গ্রীল ভেঙ্গে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে সদর দরজা বন্ধ থাকায় জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে ঢুকে জাহানারা চৌধুরীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহানারার মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে জাহানারা হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে যান।

এ বিষয়ে নাটোর থানার ওসি বলেন, জাহানারা হত্যা ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ আসামী সোহানকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

Tags: নাটোরমুক্তিযোদ্ধাহত্যা
Previous Post

১৫০ কোটি টাকার বই ক্রয়ে স্বচ্ছতার আহ্বান জানিয়ে বিবৃতি

Next Post

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৪৬

Next Post
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মহামারি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৪৬

প্রেসিডেন্ট ক্লেয়ার কনর, এমসিসির প্রথম নারী প্রেসিডেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

এমসিসির ২৩৩ বছরে প্রথম নারী প্রেসিডেন্ট ক্লেয়ার কনর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT