চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ, সুশান্তের মৃত্যু অ্যাসফিক্সিয়ায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:39 অপরাহ্ন 25, জুন 2020
in বিনোদন
A A
সুশান্ত সিং এর ছবি, বাংলার নিউজ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আত্মহত্যা নাকি খুন? বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর খবরটা জানাজানি হওয়ার পরই এ প্রশ্নটা সামনে এসে দাঁড়ায়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল গলায় ফাঁস দেয়ার কারণে মৃত্যু হয়েছে তার। চূড়ান্ত ময়নাতদন্তেও শরীরে মেলেনি কোনও আঘাতের চিহ্ন। বিস্তারিত তথ্যে বলা হয়েছে ঝুলে পড়ার কারণে অ্যাসফিক্সিয়ায় মৃত্যু হয়েছে অভিনেতার।

শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে তার থেকে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে বা মারাও যেতে পারে। এই অবস্থাকেই বলে অ্যাসফিক্সিয়া। রিপোর্টে লেখা হয়েছে, ‘মৃত্যুর আগে কোনো ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি, তার নখেও কোনো নমুনা পাওয়া যায়নি।’

পাঁচ জন ডাক্তারের একটা দল স্বাক্ষর করেছেন তার এই ময়নাতদন্তের রিপোর্টে। সুশান্তের শরীরে কোনো ড্রাগ বা বিষ ছিল কি না, তা জানার জন্য পুলিশ এখন ভিসেরা রিপোর্টের জন্য অপেক্ষা করছে।

১৪ জুন রহস্যজনকভাবে মৃত্যু হয় বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। এদিন দুপুরে মুম্বাইয়ের নিজ বাসা থেকে এই অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর দিনই পুলিশের দেয়া রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেতা। বিগত ছয় মাস ধরে হতাশায় ভুগছিলেন। তবে কী কারণে হতাশায় ভুগছিলেন সেটি খতিয়ে দেখতে ইতোমধ্যেই পুলিশ ২৩ জনের বয়ান নিয়েছে।

Tags: ময়নাতদন্তসুশান্ত সিং রাজপুত
Previous Post

একবার পজিটিভ, একবার নেগেটিভ

Next Post

সৌদির সীমিত হজের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদির সীমিত হজের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Justin Bieber's wife Hailey Baldwin in casual streetwear during a city outing. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা হচ্ছেন জাস্টিন বিবার?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT