চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চয়নিকার চারশো তম নাটক: শোনালেন ‘ভিন্ন অভিজ্ঞতা’র গল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 24, জুন 2020
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন মানুষ ও স্থানগুলোর ছবি, সংবাদ ও বিনোদনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম চলচ্চিত্র ‘বিশ্ব সুন্দরী’ নির্মাণে হাত দিয়ে সঙ্গত কারণেই নাটকে কিছুটা অনিয়মিত হয়ে পড়েছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। এরইমধ্যে তিনি নির্মাণ করেছেন ৩৯৯ টি নাটক! যে সংখ্যাকে রীতিমত বিস্ময়ের বলছেন অনেকে!

নিজের চারশো তম নাটক নিয়ে ছিলো নানা পরিকল্পনা। এটিতে কাজ করার কথা ছিলো নব্বই দশকের তারকা অভিনেতা মাহফুজ আহমেদের। সে মতো তাকে নাটকের স্ক্রিপ্টও দেয়া হয়েছে। কিন্তু এরইমধ্যে পৃথিবী মুখোমুখি হয় নতুন বাস্তবতার। হানা দেয় করোনাভাইরাস। বাংলাদেশে যার প্রকোপ শুরু হয় মার্চের শুরু থেকে।

তখন থেকেই কার্যত শুটিং বন্ধ। নির্মাতা চয়নিকা চৌধুরীও প্রায় সাড়ে তিন মাস আগে তার সর্বশেষ নাটকের শুটিং করেছেন। করোনা পরিস্থিতির মধ্যে কাজের প্রশ্নই আসে না। তাছাড়া করোনাকালে নাটকের সংগঠনগুলোও সবাইকে শুটিং করতে অনুৎসাহিত করছে। তারপরও যারা কাজ করবেন, তাদেরকে পুরোপুরি সুরক্ষিত হয়ে কাজ করার পরামর্শ তাদের।

টেলিভিশনগুলোর চাহিদা মেটাতে ইতোমধ্যে কেউ কেউ শুটিংয়ে ফিরেছেন। তাছাড়া আগামি ঈদুল আযহাকে টার্গেট করেও অনেকে কিছুটা রিস্ক নিয়েই কাজ শুরু করেছেন। তবে এই পরিস্থিতির মধ্যেই নির্মাতা চয়নিকা চৌধুরী কাজে ফিরেছেন কেবল দুটি কারণে! কী কারণ?

নির্মাতা চয়নিকা চৌধুরীর ভাষ্যমতে, গেল সাড়ে তিনমাস আমি কোনো শুটিং করছি না। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে না এলে কাজ করার কথাও না। কিন্তু ১৫ জুন এনটিভি থেকে আমাকে ফোন করে জানানো হলো যে, তাদের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য একটা নাটক করতে। প্রথমত তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর মতো প্রেস্টিজিয়াস অকেশন, দ্বিতীয়ত এনটিভির অনুষ্ঠান প্রধান মোস্তফা কামাল সৈয়দ। তিনি সম্প্রতি মারা গেছেন। তিনি আমার খুব শ্রদ্ধাভাজন ছিলেন। আমার কাজের নির্মোহ সমালোচক ও একইসঙ্গে প্রশংসা করতেন। তাঁর মৃত্যুর পর এই কাজটিকে তাই গুরুত্বের সঙ্গে নিলাম।

তবে এই সময়ে কাজ করা যে কী চ্যালেঞ্জিং, সে কথাও জানালেন নির্মাতা। বললেন, নাটকটির প্রস্তাব গ্রহণের পর আমার যে বিষয়টি সবার আগে মাথায় এলো সেটা লোকেশন। করোনার এই পরিস্থিতিতে কোনো শুটিং হাউসে গিয়ে কাজ করা সম্ভব না। তাই আমাদের নাটকের গল্পও ওইভাবে ভাবতে হল। যেন কোনো আর্টিস্টকে বাসা থেকে বের না হতে হয়। যৌথভাবে ফারিয়া হোসেন ও আমার গল্পে এই নাটক। একটা দারুণ প্রেমের গল্প, যেখানে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারি মম, ইরফান সাজ্জাদ। এছাড়া অভিনয় করেছেন আবুল হায়াত, মাসুম বাশার ও মিলি বাশার।

নাটক শুটিং সেটে দুই অভিনেতা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
মাসুম বাশার ও মিলি বাশারের বাসায় হচ্ছে নাটকের শুটিং

চয়নিকা জানালেন, আর্টিস্টদের বাসায় গিয়ে তিনি শুটিং করেছেন। এরজন্য তিনি কৃতজ্ঞতা জানান আবুল হায়াত, শিরী হায়াত, শিহাব শাহীন ও মিলি বাশারের প্রতি। কারণ তারা এই করুণ সময়ে বিশ্বাস করে নিজেদের বাসায় শুটিং করার অনুমতি দিয়েছেন। গল্পের প্রয়োজনে শুধু আনিসুর রহমান মিলনের শুটিং হয়েছে একটি ফোরস্টার হোটেলে।

ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর কাজী রিটনের প্রযোজনায় গত ২০, ২১ ও ২২ জুন শুটিং করেছেন চয়নিকা। জানালেন মাত্র দুই জনকে সঙ্গে নিয়ে পুরো নাটকের শুটিং সম্পন্ন করেছেন তিনি। একজন ক্যামেরা পারসন এবং অন্যজন টেকনিক্যাল পারসন। এছাড়া সেট ডিজাইন থেকে শুরু করে মেকাপম্যান, অ্যাসিস্টেন্ট ডিরেক্টরের দায়িত্ব- সব এক হাতে সামলেছেন নির্মাতা নিজেই।

এই অভিজ্ঞতা তার কাছে একেবারে নতুন। জানালেন, এমন অভিজ্ঞতা তো এরআগে হয়নি। সেটে যেখানে ২০ থেকে ২৫ জন হ্যান্ডস দরকার হয়, সেখানে মাত্র তিনজনেই একটা নাটকের শুটিং শেষ করেছি। করোনা আমাকে শিখিয়েছে, কম লোকবল নিয়ে কীভাবে সুন্দর একটি কাজ সম্পন্ন করা যায়! ফলে আমার চরশো তম কাজটি নানা ভাবেই স্মরণীয় হয়ে থাকলো, অন্তত আমার নিজের কাছে।

সামনে কোনো কাজ করছেন কিনা জানতে চাইলে চয়নিকা চৌধুরী বলেন, ঈদুল আযহার জন্য দুটি চ্যানেলে নাটকের কথা রয়েছে। দেখা যাক, সামনে কী পরিস্থিতি হয়।

Tags: আবুল হায়াতচয়নিকা চৌধুরীমমমাসুম বাশারমিলনমিলি বাশারলিড বিনোদনশিহাব শাহীন
Previous Post

সড়ক উন্নয়নে বিশ্বব্যাংকের ৪ হাজার ২৫০ কোটি টাকার ঋণ

Next Post

করোনাভাইরাস: ইনেসপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৩৯

Next Post
বাংলাদেশের একজন ব্যক্তি করোনাভাইরাসের ফ্রন্টলাইনারদের সম্মানে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ইনেসপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৩৯

সড়ক দুর্ঘটনা-মাদ্রাসা শিক্ষক নিহত

টাঙ্গাইলে বাস সিএনজি সংঘর্ষে দাদী-নাতনি নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT