চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণের কল্যাণে কাজ করতে আওয়ামী লীগ অঙ্গীকারাবদ্ধ: শেখ হাসিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 23, জুন 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, জনগণের কল্যাণে সব সময় কাজ করে যাওয়ার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ। আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাব, এটাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে আমাদের অঙ্গীকার।

প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মঙ্গলবার দুপুরে একাদশ জাতীয় সংসদের অষ্টম (বাজেট) অধিবেশনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেয়া ভাষণে একথা বলেন।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে দুঃখ কষ্ট মানুষের থাকলেও আজ আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মানুষের পাশে দাঁড়াচ্ছে। আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রতিটি ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া থেকে শুরু করে লাশ দাফন করাসহ প্রতিটি কাজে মানুষের পাশে রয়েছে।

প্রত্যেকটি এলাকায় আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কাজ করে যাচ্ছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যখন ঘূর্ণিঝড় (আম্পান) এলো তখনও কিন্তু তারা সকলে সক্রিয় ছিলেন। তারা আমাদের বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নে দেশের প্রত্যেক এলাকায় বৃক্ষরোপন করেও তাদের ভূমিকা রেখে যাচ্ছেন। ঠিক এইভাবেই মানুষের কল্যাণে আমরা কাজ করে যাব।

সাত দিন বিরতির পর চলমান সংসদের অষ্টম ও বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক এদিন সকাল ১১ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়।

গত ১৫ জুন সম্পূরক বিল পাস হওয়ার পর কোভিড-১৯ এর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ২৩ জুন পর্যন্ত সংসদ মুলতবি করা হয়েছিল। ১০ জুন থেকে শুরু হওয়া জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী ৩০ জুন আগামী অর্থ বছরের বাজেট পাস হওয়ার মধ্যদিয়ে শেষ হবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আজকে করোনা ভাইরাসের জন্য এই যে সমস্যা। এটি শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বব্যাপীই একটি সমস্যা। এই ভাইরাসের যেন আর বিস্তার না ঘটে এবং আর মানুষ যাতে এতে সংক্রমিত না হয় সেদিকে দৃষ্টি রেখে তার সরকার মুজিববর্ষ উদযাপনের সকল কর্মসূচি যেমন স্থগিত করেছে তেমনি আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, যেটি বিশেষভাবে উদযাপনের কথা ছিল, সেটিও সীমিত করা হয়েছে।

মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অগনিত নেতা-কর্মী জীবন দিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের কথা স্মরণ করেন ও শ্রদ্ধা জানান।

Tags: আওয়ামী লীগকল্যাণজনগণশেখ হাসিনা
Previous Post

জমিদার বাড়ির বউ তিশা!

Next Post

করোনাভাইরাস: ইনেসপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৩৮

Next Post
বাংলাদেশে করোনাভাইরাসের চিকিৎসা ও সুরক্ষা বিষয়ে একজন চিকিৎসক. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ইনেসপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৩৮

The White House

বিদেশী কর্মী নেয়া বন্ধ করায় ৫ লাখ মার্কিনীর চাকরির সুযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT