চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা, বলবো না ভালোবাসি

মনদীপ ঘরাই by মনদীপ ঘরাই
8:36 অপরাহ্ন 21, জুন 2020
in মতামত
A A
বাবা ও সন্তানের হাতে হাত রেখে সুন্দর সময় কাটানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবাকে ভালোবাসি? মাকে ভালোবাসি বলে ফেলাটা খুবই সহজ। বাবাকে বলা হয় না। কিছুটা ভয়, কিছুটা দ্বিধা। বাবারা সময় দিতে পারেন না। ছিলে যাওয়া হাঁটুতে মলম লাগিয়ে দেয়ার মতো অবসর তাদের থাকে না। সন্ধ্যার পর বই নিয়ে পড়াতেও বসাতে পারেন না। তবু কেন ভালোবাসি বাবাকে?

শারজা কাপের ফাইনাল চলছে। পরদিন ক্লাস সিক্সের অঙ্ক পরীক্ষা। মোটেই খটমটে অঙ্ক মাথায় ঢুকছে না। বাবা ডাকলেন। বললেন, খেলা দেখো। এতদিন যা পড়েছো তাই দিয়ে হবে। জগতের সবচেয়ে সুখী ব্যক্তি সেদিন আমিই ছিলাম।

মাস দুয়েক পর। রেজাল্ট দিল। কোন জাদু হয় নি। সে পরীক্ষায় যে মার্ক পেয়েছিলাম তা আজ লেখা যাবে না। ওই প্রগ্রেস রিপোর্টে সাইন দিয়েছিল বাবাই। একটিও বাক্যব্যয় ছাড়াই।

বাবার সহকর্মীদের বাচ্চারা স্কুলে যেত সরকারী গাড়িতে। আমি যোতাম হেঁটে কিংবা রিক্সায়। বাবা সাথে না থাকলে ওই গাড়ি ব্যবহারে নিষেধ ছিল। ছোট্ট মনটাতে এ নিয়ে দুঃখের সীমা ছিল না। এখন বুঝি কেন খুব জরুরী ছিল এই অভ্যাস।

একজন সরকারি কর্মকর্তা ও একজন গ্রাহক অফিসে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ কোন খেলনা বা শখের জিনিষ চেয়েই সাথে সাথে পাই নি। সেই সহনশীলতা ভালবাসায় চিড় ধরাতে পারতো। এখন মনে হয় সাধ্যের মধ্যে বাঁচা শিখেছি তো ওখান থেকেই।

বাবা-ছেলের সম্পর্কের হিসেবটাই কেমন যেন গোলমেলে। বাবার ভালোবাসাটা অনেকটা জলের মতো। প্রতিদিন জলেই বেঁচে আছি। কিন্তু, মনে হয় ওটাই তো স্বাভাবিক। আলাদা করে বলা হয় না।

যেদিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রথম ফোনটা করেছিলাম বাবাকে, সেদিন বুঝেছি বাবার কাছে আমি কতটা আদরের। আর এত এত বছর এই আদরের অপেক্ষায় ছিলাম!

বড় বেতনের বেসরকারী চাকরি ছেড়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেছিলাম। চলতে খানিকটা কষ্ট তো হতোই। বাবা শুধু বলেছিলেন, প্রথম শ্রেণীর কর্মকর্তা কারও মুখাপেক্ষী হবে না। এমনকি বাবারও না। সেদিনও মেনে নিয়েছি। সে পথেই চলছি। এখনও ধার করার চিন্তা মাথায় এলে শতবার ভাবি। বাবার কথা।

রবিউল। গোপালগঞ্জের বস্তির একটা ছেলে। আমার সবচেয়ে কাছের খেলার সাথী ছিল। বাবা যেদিন জানলেন,কোথায় রাগ করবেন! তা না করে উচ্ছসিত প্রশংসা করলেন।

জগতে কারো বাবা ই হয়তো পারফেক্ট না।কোন সন্তানও নয়। তবুও কেন সব বাবাই ছেলেদের কাছে একটা করে আদর্শ? মনে মনে কেন সবাই “বাবার মতো” হতে চায়?

আমি চেয়েছি। সেই ছোটবেলা থেকে। পারি নি। কেউ পারে না। এই না পারাতেই লুকিয়ে আছে বাবা-ছেলের সম্পর্কের মিষ্টতা।

ভালোবাসি বলা হবে না। রয়ে যাবে জীবনের প্রতিটি শিক্ষায়। তা সে সাধ্যের মাঝে জীবন ধারণের শিক্ষাই হোক আর দেশপ্রেম।

বাবা,তোমাকে প্রণাম। আজও বলবো না ভালোবাসি। কিছু কথা না বলাতেই বলা হয়ে যায় বহুকিছু…মনে মনে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: বাবাবাবা দিবস
Previous Post

করোনাভাইরাস: দেশে ৪২ চিকিৎসকের মৃত্যু

Next Post

কামাল লোহানীর ‘পাঞ্জাবি’

Next Post
কামাল লোহানীর সঙ্গে এক নারী সাক্ষাৎকারে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কামাল লোহানীর ‘পাঞ্জাবি’

লন্ডনের একটি ঐতিহাসিক স্থাপনার সামনে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলায় নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT