চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৯০ লাখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:21 পূর্বাহ্ন 21, জুন 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অক্সিজেন সাপোর্টে থাকা রোগীকে হাসপাতালে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে করোনাভাইরাস এ সংক্রমিত রোগীর সংখ্যা ও মৃত্যু প্রতিদিনই বাড়ছে। এর মধ্যে মৃত্যুর হার একটু কমতির দিকে মনে হলেও সংক্রমণের হার কোনোভাবেই কমছে না। বরং, দিনে দিনে তা বাড়তির দিকে। এরই মধ্যে বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৯০ লাখ এবং মৃত্যুর সংখ্যা সাড়ে ৪ লাখ ছাড়িয়েছে।

চীনের উহানে গত ৩১ ডিসেম্বর মানুষের অজ্ঞাত কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই হিসাবে করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর ১৭৩তম দিনে বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৯০ লাখ।

ওয়ার্ল্ডোমিটার ওয়েবসাইটের তথ্যমতে, শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত রোগীর সংখ্যা ৮৯ লাখ ১৪ হাজার ৮১৫ ছাড়ায়। সংক্রমণ ছড়িয়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। ওই সময় পর্যন্ত এই মহামারিতে মৃত্যু ৪ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৪৭ লাখ ৩৮ হাজার রোগী।

করোনা মহামারির বিস্তারের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার শনাক্তের তারিখের ৬৭ দিনের মাথায়, গত ৬ মার্চ বিশ্বজুড়ে করোনার সংক্রমণ শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ছাড়ায়। এর ২০ দিনের মাথায় রোগীর সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যায়। তার আট দিন পর, গত ২ এপ্রিল সংক্রমিত রোগী ১০ লাখ হয়ে যায়। ১৫ এপ্রিল, অর্থাৎ ১৪ দিনের মাথায় রোগীর সংখ্যা ২০ লাখ ছাড়ায়। ২১ এপ্রিল রোগী ২৫ লাখ হয়। তার ঠিক ৩০ দিনের মাথায়, ২০ মে রোগীর সংখ্যা ৫০ লাখ হলো, এর ৩০ দিনের মাথায় তা বেড়ে এখন ৯০ লাখ,যা কয়েদিনের মধ্যে বিশ্বব্যাপী করোনা রোগী ১ কোটির ঘরে গিয়ে পৌঁছবে।

বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যু কিছুটা কমবেশি হলেও সংক্রমিত রোগী শনাক্তের হার কমছে না। এটি বিবেচনায় নিয়েই বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারি নিয়ন্ত্রণে আসার জোরালো আভাস এখনো পাওয়া যাচ্ছে না। দৈনিক সংক্রমিত রোগী শনাক্তের হার বিশ্লেষণ করলে দেখা যায়,২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৯২৩ জন।

গত ১০ জানুয়ারি চীনের উহানে ৪১ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছিল দেশটির সরকার। বিশ্বজুড়ে সংখ্যাটি ১০ লাখে পৌঁছায় ১ এপ্রিল। এরপর প্রতি দুই সপ্তাহে আক্রান্তের সংখ্যা প্রায় ১০ লাখ করে বাড়ছে।

পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Tags: করোনাকরোনাভাইরাস
Previous Post

অসুস্থ ভাইকে দেখতে কানাডায় মাহবুব উল আলম হানিফ

Next Post

গোপালগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মালিককে জরিমানা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মালিককে জরিমানা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কোয়ারেন্টাইন থেকে ‘মুক্ত’ হলেন ডা. ফেরদৌস খন্দকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT