চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্ত জলিল প্রযোজিত নতুন ছবিতে ইমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:20 অপরাহ্ন 19, জুন 2020
in বিনোদন
A A
ইমন ও অনন্ত জলিল নতুন ছবির জন্য প্রস্তুত, বাংলাদেশি সিনেমার জনপ্রিয় তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

সফল ব্যবসায়ী, অভিনেতা পরিচয়ের বাইরে অনন্ত জলিল একজন প্রযোজক। এতদিন তার প্রযোজিত ছবিতে তিনিই ছিলেন নায়ক। এবার অনন্ত জলিল প্রযোজিত নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক ইমন। তার সঙ্গে থাকবেন হিরো আলমও।

শুক্রবার দুপুর চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে খবরটি নিশ্চিত করে অনন্ত জলিল বলেন, বৃহস্পতিবার ইমন এবং হিরো আলম দুজনেই চুক্তিবদ্ধ করিয়েছি, সাইনিং মানিও দিয়েছি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই শুটিং শুরু হবে।

ইমনকে নিয়ে নাম চূড়ান্ত না হওয়া এ ছবিতে অনন্ত জলিল অভিনয় করবেন কিনা সেটিও চূড়ান্ত হয়নি। অনন্ত জলিল বলেন, তারা আমাকে ছবিতে অভিনয়ের কথা বলেছেন। আমি হ্যাঁ/না কোনো সিদ্ধান্ত নেইনি। যদিও থাকি তবে অতিথি চরিত্র হতে পারে। আমি থাকলে বর্ষাও থাকবে।

‘মানুষ মানুষের জন্য’ নামে একটি অনুষ্ঠানের প্রথম পর্বে ইমন ও হিরো আলমকে নিয়ে অনন্ত জলিল নতুন ছবি প্রযোজনার কথা ঘোষণা দিয়েছেন। কিন্তু এ ছবির নায়িকা এবং পরিচালক কে থাকবেন সেটি এখনো জানা যায়নি। অনন্ত জলিল বলেন, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিচালক, নায়িকা ও ছবির নাম ঘোষণা করবো।

এ প্রসঙ্গে চিত্রনায়ক ইমন বলেন, অনন্ত জলিল ভাই আমার ভীষণ পছন্দের একজন মানুষ। তার মহানুভাবতা অনেকবার দেখেছি। তিন দিন আগে উনি আমাকে ফোন করেছিলেন। বৃহস্পতিবার (১৮ জুন) তার সাভারের অফিসে গেলে ছবি করার ব্যাপারে কথা বলেন। আমি থাকবো কেন্দ্রিয় চরিত্রে। তার প্রোডাকশনের ছবি করতে পারছি এতে আমি সত্যি ভাগ্যবান মনে করছি।

চ্যানেল আই অনলাইন এর অতিথি ও উপস্থাপকের সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ করোনার প্রকোপ কমলেই অনন্ত জলিলের প্রযোজনা প্রতিষ্ঠান মুনসুন ফিল্মসের ব্যানারে এ ছবির কাজ শুরু হবে বলে জানান ‘পাসওয়ার্ড’ দিয়ে নতুন করে আলোচনায় আসা অভিনেতা ইমন।

এদিকে, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে অনন্ত জলিলের ‘দিন-দ্য ডে’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এই ছবিতে অনন্তর নায়িকা বর্ষা। পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। আন্তর্জাতিক মাদক চোরাচালানই মূলত এ ছবির মূল উপজীব্য।

Tags: অনন্ত জলিলইমনবর্ষালিড বিনোদনহিরো আলম
Previous Post

বিশেষ ছাড় দেয়ায় খেলাপি ঋণ কমেছে প্রায় ২ হাজার কোটি টাকা

Next Post

অবৈধভাবে বালু উত্তোলন করায় দু’জনের কারাদণ্ড

Next Post
বালু উত্তোলনকারীদের আটক ও কারাদণ্ডের জন্য জেলেরা নদীতে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধভাবে বালু উত্তোলন করায় দু’জনের কারাদণ্ড

প্রেমিকার নির্দেশে এক প্রেমিককে খুন করলো ৩ প্রেমিক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT