চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহসিনের চেষ্টায় হাজারও মানুষের মুখে হাসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 18, জুন 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
প্রতিবন্ধী ব্যক্তি wheelchair এ বসে, অন্যরা সামাজিক দূরত্বে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন সব প্রতিবন্ধকতা জয় করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনার কঠিন সময়ে হাসি ফুটিয়েছেন হাজারও পরিবারের মুখে। শারীরিকভাবে নিজে শতভাগ ফিট না হলেও তার অদম্য ইচ্ছার কাছে হার মেনেছে সব বাধা।

মহসিন হুইলচেয়ার ক্রিকেট দল ও হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি। সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে ফান্ড গঠন করেন করোনাকালের শুরুতেই। নিজ এলাকা টঙ্গীতে ফিজিক্যালি চ্যালেঞ্জড ও ৩,২৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন।

এছাড়া ঢাকার উত্তরা, মিরপুর, কালশি, পল্লবী, বাড্ডা, রামপুরাসহ বিভিন্ন এলাকায় ৪,০০০জন শারীরিক প্রতিবন্ধকতার মুখে থাকা ব্যক্তির পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

বিভিন্ন মানুষ করোনাভাইরাস মহামারীর মধ্যে সাহায্য গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ ইয়ুথ পলিসি ফোরাম এবং বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেটের যৌথ উদ্যোগে ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও বরিশালে ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন মহসিন। ঢাকার বাইরে আরও ১,০০০ শারীরিক প্রতিবন্ধকতা ও হতদরিদ্রতার মাঝে থাকা পরিবারের মাঝে খাদ্য পৌঁছে দেয়ার পরিকল্পনা চলছে বলে জানালেন এ ক্রিকেটার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অরিয়ন, এপিলন, সেভ মিশন বাংলাদেশ, বিওয়াইএলসি, ডব্লিউ ইএফ (ঢাকা হাব), হিরোস ফর অল, অল ফর ওয়ান, এম স্পোর্টস, এনডিডি, বিডি ক্রিক টাইম, ইউসিডি -এসকল প্রতিষ্ঠানের কাছ থেকে খাদ্যসামগ্রী নিয়ে এসে প্রতিবন্ধকতা ও অসহায় অবস্থায় থাকা মানুষদের দেয়া হয়েছে মহসিনের ব্যবস্থাপনায়।

মানুষজন মানবিক সহায়তা পেতে লাইনে দাঁড়িয়ে, বেশিরভাগই প্রতিবন্ধী ও বৃদ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ ব্র্যাক ৩০০ শারীরিক প্রতিবন্ধকতায় থাকা পরিবারের মাঝে নগদ ১,৫০০ টাকা করে বিকাশের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করেছে। মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগে এত এত প্রতিষ্ঠানকে পাশে পাবেন ভাবতেই পারেননি মহসিন। কল্যাণকর উদ্যোগে এগিয়ে আসায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Tags: টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটমহসিনলিড স্পোর্টস
Previous Post

জলে মিশে গেল সুশান্তের অস্থি, শোক থামছে না পরিবারে

Next Post

খুলনায় চিকিৎসক হত্যা: তিন আসামিসহ গ্রেপ্তার ৪

Next Post
খুলনায় চিকিৎসক হত্যা মামলার আসামি গ্রেপ্তার, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় চিকিৎসক হত্যা: তিন আসামিসহ গ্রেপ্তার ৪

করোনাভাইরাসে মৃতের সংখ্যা নিয়ে শোকপ্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: জুনের ১৮ দিনেই মৃত্যু ৬৭১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT