চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলে মিশে গেল সুশান্তের অস্থি, শোক থামছে না পরিবারে

সিএইচআই + এইচটি by সিএইচআই + এইচটি
4:28 অপরাহ্ন 18, জুন 2020
in বিনোদন
A A
শোক প্রকাশের জন্য নৌকায় উপস্থিত পরিবারের সদস্যরা ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল রবিবার আত্মহত্যা করেন বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এরপর থেকেই চোখের জল যেন থামছে না পরিবারে! এরইমধ্যে সুশান্তের জন্ম শহর পাটনায় বৃহস্পতিবার দুপুরে গঙ্গায় ছেলের অস্থি ভাসান শোকার্ত বাবা কেকে সিং।

সুশান্তের প্রাণের শহরেই জলে মিশে গেল তার অস্থি। এসময় তার বাবা ছাড়াও উপস্থিত ছিলেন সুশান্তের বড় দুই বোন মিতু এবং শ্বেতা। শেষকৃত্যে হাজির থাকতে না পারলেও অস্থি বিসর্জনের একদিন আগে সুশান্তের বোন শ্বেতা সিং কৃতি মার্কিন যুক্তরাষ্ট থেকে পাটনায় পৌঁছান।

এরআগে বৃহস্পতিবার সকালে সুশান্তের বোন শ্বেতা লেখেন, আজ আমাদের ভাইয়ের অস্থি বিসর্জন করব। সবাইকে অনুরোধ করছি দয়া করে তার জন্য প্রার্থনা করুন। আপনাদের মনে তার যে মধুর স্মৃতি আর নিঃস্বার্থ ভালোবাসা রয়েছে সেগুলো নিয়ে ওকে বিদায় জানান। ওর জীবনটা সেলিব্রেট করুন, আসুন ওকে একটা ভালোবাসায় ভরা বিদায় সংবর্ধনা জানাই।

এদিন হিন্দু রীতি নীতি মেনে সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। করোনা সংকটের সময় প্রশাসনিক সব নিয়মও মেনে চলেছে পরিবার। প্রত্যেকের মুখেই ছিল মাস্ক।

রবিবার রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। এদিন দুপুরে মুম্বাইয়ের নিজ বাসা থেকে এই অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার পুলিশের দেয়া রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেতা। বিগত ছয় মাস ধরে হতাশায় ভুগছিলেন তিনি।

Tags: আত্মহত্যাবলিউডলিড বিনোদনসুশান্ত
Previous Post

জেদ্দায় ধর্ম প্রতিমন্ত্রীসহ করোনাভাইরাসে মৃত ও আক্রান্তদের জন্য দোয়া

Next Post

মহসিনের চেষ্টায় হাজারও মানুষের মুখে হাসি

Next Post
প্রতিবন্ধী ব্যক্তি wheelchair এ বসে, অন্যরা সামাজিক দূরত্বে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মহসিনের চেষ্টায় হাজারও মানুষের মুখে হাসি

খুলনায় চিকিৎসক হত্যা মামলার আসামি গ্রেপ্তার, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় চিকিৎসক হত্যা: তিন আসামিসহ গ্রেপ্তার ৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT