চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: জুনের ১৮ দিনেই মৃত্যু ৬৭১

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
5:13 অপরাহ্ন 18, জুন 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
করোনাভাইরাসে মৃতের সংখ্যা নিয়ে শোকপ্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জুন মাসের প্রথম ১৮ দিনেই করোনাভাইরাসের সংক্রমণে মোট আক্রান্ত ও মোট মৃতের অর্ধেক রোগী শনাক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার পর্যন্ত শনাক্তের সংখ্যা ৫২ হাজার ৭৬০ জন এবং মৃতের সংখ্যা ৬৭১ জনে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যমতে, দেশে করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হওয়ার পর ইতোমধ্যে ১০৩ দিন অতিবাহিত হয়েছে। বৃহস্পতিবার (১০৩তম দিন) ৩ হাজার ৮০৩ জন আক্রান্ত, বুধবার (১০২তম দিন) ৪ হাজার ৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা ছিল একদিনে সর্বোচ্চ।

দেশে সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ২৯২ জনে। একই সময়ে দেশে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪৩ জনের। আক্রান্ত এবং মৃতের প্রায় অর্ধেক রোগী শনাক্ত হয়েছে চলতি মাসের প্রথম ১৮ দিনে। এই সময়ে আক্রান্ত হয়েছেন প্রায় ৫২ হাজার ৭৬০ জন এবং মৃত্যু হয়েছেন ৬৭১ জনের। এই সময়ে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৫৬৭ জন।

আইইডিসিআরের তথ্যানুযায়ী, দেশে প্রথম ১০০ রোগী শনাক্ত হয় প্রথম ২৮ দিনে, অর্থাৎ ৬ এপ্রিল। পরবর্তী ৮ দিনে (১৪ এপ্রিল) এই সংখ্যা এক হাজারে পৌঁছায়। এর ১৯ দিন পর অর্থাৎ ৩ মে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ১০ হাজারে। এরপর ১৮ মে রোগীর সংখ্যা দাঁড়ায় ২৫ হাজারে। গত ১ জুন এই সংখ্যা ৫০ হাজারে পৌঁছায়। আর ১৭ জুন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৮৯ জনে।

আরও জানা যায়, ৫ এপ্রিল পর্যন্ত মৃত্যুর ঘটনা ছিল অনিয়মিত। পরবর্তী সময়ে দেশে করোনায় মৃত্যু যেন প্রতিদিনের একটি স্থায়ী ঘটনায় পরিণত হয়েছে। এখন পর্যন্ত সরকার করোনাভাইরাস সংক্রমণে ১ হাজার ৩০৫ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। এর মধ্যে চলতি মাসের প্রথম ১৭ দিনে মৃত্যু হয়েছে ৬৩৩ জনের, যা মোট মৃত্যুর প্রায় অর্ধেক। গত ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু ঘটে।

এরপর ৬ এপ্রিল মৃতের সংখ্যা ছিল ১২ জন, ১৪ এপ্রিল ৪৬ জন, ৩ মে ১৭৭ জন, ১৮ মে ৩৪৯ জন, ১ জুন ৬৭২ জন, ১১ জুন ১ হাজার জন এবং ১৮ জুন এই সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৩৪৩ জনে।

আইইডিসিআর বলছে, পয়লা জুন সুস্থ হন ৮১৬ জন, ওই দিন মোট সুস্থ হয়েছিলেন ১০ হাজার ৫৯৭ জন। আজ বৃহস্পতিবার পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ৪০ হাজার ১৬৪ জন।

অবাধ যাতায়াতে সংক্রমণের হার কয়েকগুণ বেড়েছে

ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম)-এর ভাইরোলজিস্ট ডা. মোহাম্মদ জামালউদ্দিন বলেন, আমাদের দেশে প্রাতিষ্ঠানিকভাবে ভাইরাসের রি-প্রোডাকশন নম্বর না করায় এটি বাড়া-কমার হার সঠিকভাবে বলা কঠিন। ভাইরাসের ট্রান্সমিশন স্বাভাবিক প্রক্রিয়ায় থাকলে সেটি বলা সহজ হতো। কিন্তু সংক্রমণ চলাবস্থায় সারা দেশে জনসাধারণের অবাধ যাতায়াতের ফলে সংক্রমণের হার কয়েকগুণ বেড়েছে। তবে ভাইরোলজিক্যাল বিশ্লেষণ করে বলা যায়, বর্তমানে যে হারে সংক্রমণ বাড়ছে, সেটি আগামী এক থেকে দু’সপ্তাহ পরে ধীরে ধীরে কমতে শুরু করবে।

শনাক্তদের ২৫ শনাক্ত উপসর্গহীন, দ্রুত লকডাউনের তাগিদ

সংশ্লিষ্টরা বলছেন, শনাক্তদের ২৫ শতাংশই উপসর্গহীন তাই তারা না-জেনেই নীরবে ভাইরাসটি ছড়িয়ে দিচ্ছে। তাছাড়া ঈদে বাড়ি গিয়ে বয়স্কদের এই ভাইরাস দিয়ে আসা হয়েছে। ফলে মৃত্যুও বেড়েছে। এটি নিয়ন্ত্রণে এখন যে কোনো উপায়ে ট্রান্সমিশন বন্ধ করতে হবে। তাই সময়ক্ষেপণ না করে লকডাউন অতিদ্রুত কার্যকর করা দরকার। কারণ, রোগী বাড়ছে, মৃত্যু বাড়ছে-প্রতিটি দিনই উদ্বেগের।

Tags: আইইডিসিআরকরোনাভাইরাস
Previous Post

খুলনায় চিকিৎসক হত্যা: তিন আসামিসহ গ্রেপ্তার ৪

Next Post

করোনা পরিস্থিতি মোকাবিলায় যে বার্তা দিলেন সেনাবাহিনী প্রধান

Next Post
সেনাবাহিনী প্রধানের সঙ্গে দুই সেনা কর্মকর্তা শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা পরিস্থিতি মোকাবিলায় যে বার্তা দিলেন সেনাবাহিনী প্রধান

বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবেশ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস দেশে স্থায়ী হবে দুই-তিন বছর, সংক্রমণ বেশি হবে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT