চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসরকারি হাসপাতালে নিয়ে ভুল চিকিৎসায় টাকা হাতিয়ে নিত চক্রটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:04 অপরাহ্ন 16, জুন 2020
in - সেমি লিড, অপরাধ
A A
নেতৃত্বাধীন তদন্ত দল রাতের বেলায় তদন্তের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন জেলা, উপজেলা থেকে সরকারি হাসাপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন কৌশলে বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভুল চিকিৎসা দিয়ে টাকা হাতিয়ে নিত একটি দালাল চক্র।

সোমবার রাতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল), জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও শিশু হাসপাতাল এলাকা থেকে ৬ দালালকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

তারা হলেন, মো. রেজাউল করিম (৩০) মো. মানিক মিয়া (৩৮), মো. বিল্লাল হোসেন (৫০), মোছা. কল্পনা আক্তার (৪০), মোছা. মর্জিনা বেগম (৩৫), মোছা. আজিরন বেগম (৪২)। তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু সেবিকা হাসপাতালের পরিচালক ও ওটি ইনচার্জ ভুয়া ডাক্তার মো. সাইফুল ইসলাম (৩৮) -কে ১ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা এবং নিন্মমানের সেবা প্রদানসহ নিয়মিত ডাক্তার না থাকায় হাসপাতালের মালিক এম এম শাখাওয়াত হোসেনকে ৪ লাখ টাকা এবং ম্যানেজার মো. মহিবুল্লাহ (৩০)- কে ২ লাখ টাকা জরিমানা করেন।

মঙ্গলবার র‌্যাব-২ এর স্পেশালাইজ ক্রাইম প্রিভেনশন কোম্পানির কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহম্মদ মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন, রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) একটি দালালচক্র আশেপাশে অবস্থান করে। তারা এখানে (পঙ্গু হাসপাতালে) কোনোপ্রকার চিকিৎসা হয় না, ডাক্তার থাকে না, ভর্তি হওয়া রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা যায় এমন কথা বলে দেশের দূর অঞ্চলের জেলাগুলো থেকে আসা রোগীদের ভয় দেখিয়ে তাদের ভাগিয়ে উন্নত চিকিৎসার আশ্বাসের নামে নামসর্বস্ব বেসরকারি হাসপাতালে ভর্তি করে। এমনকি ভুয়া ডাক্তার দিয়ে অপারেশন করিয়ে অনেককে চিরতরে পঙ্গুও করে দেয়। এরকম একটি চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, দালাল চক্রের প্রায় পাঁচ’শ সদস্য হাসপাতালগুলো ঘিরে দালালি করে থাকে। এ চক্রের সদস্যদের অত্যাচার দিন দিন বেড়েই চলছিল। তারা হাসপাতালের ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্সসহ প্রত্যেকটি স্তরে ব্যাপক প্রভাব বিস্তার করে আসছিল। আশপাশের বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর বিনিময়ে ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দালালরা নিয়ে থাকত।

Tags: দালাল চক্রর‌্যাব-২
Previous Post

করোনাত্তোর ‘নিউ নর্মাল’ লাইফে নয়া যোগাযোগ কৌশল

Next Post

করোনা চিকিৎসায় রাজি না হওয়ায় ১০ ডাক্তারকে অব্যাহতি

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা চিকিৎসায় রাজি না হওয়ায় ১০ ডাক্তারকে অব্যাহতি

নাসিম

মোহাম্মদ নাসিম: এমন বিদায় কাম্য ছিল না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT